নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে পররাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ২ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে পররাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ২ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২ ফেব্রুয়ারি ২০২৪: নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি বলেন, “পরিচ্ছন্ন শক্তি আহরণ ও নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিশেষ জোর দিয়েছে।”

আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলজিয়ামের ব্রাসেলসে তৃতীয় ইইউ ইন্দো-প্যাসিফিক মিনিস্টেরিয়াল ফোরামে ‘সবুজ রূপান্তর-টেকসই ভবিষ্যতের জন্য অংশীদারত্ব’ শীর্ষক গোলটেবিলে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী পরিবেশবান্ধব পাট এবং সবুজ হাইড্রোজেন ব্যবহার এগিয়ে নিতে এ সংক্রান্ত গবেষণা, উদ্ভাবন এবং বিনিয়োগ সহায়তার আহ্বান জানান ।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী ভাইস-প্রেসিডেন্ট মারোস শেফকোভিচ এবং পূর্ব তিমুরের পররাষ্ট্রমন্ত্রী বেন্দিতো ফ্রেইতাসের পরিচালনায় আলোচনায় ভিয়েতনাম ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীসহ বক্তারা অংশ নেন।

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ এবং আফ্রিকার পূর্ব এবং দক্ষিণ উপকূল থেকে আরব উপদ্বীপ এবং এশিয়া হয়ে প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রগুলো পর্যন্ত বিস্তৃত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অর্ধশতাধিক দেশের এই ফোরামে প্রায় শতাধিক প্রতিনিধি যোগ দিয়েছেন।

পূর্ববর্তী আজ থেকে প্রথম পর্বের তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু
পরবর্তী বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন