প্রতি টন ৫৫০ ডলারে ভারত থেকে পেঁয়াজ কিনতে পারবে বাংলাদেশ

Bangladesh can buy onions from India - Economy - 4 May 2024
Bangladesh can buy onions from India - Economy - 4 May 2024

www.HelloBangla.News – অর্থনীতি – ৪ মে, ২০২৪: ভারত প্রায় ৬ মাস পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি রাখার পর অবশেষে তা তুলে নিল । দেশটির বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রণ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ডিরেক্টোরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেছে ।

আজ শনিবার (৪ মে) বিজ্ঞপ্তিতে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য (এমইপি) ৫৫০ ডলার নির্ধারণ করে দিয়েছে ডিজিএফটি।

গত বছর ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রদানের কারণে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের কৃষকরা ব্যাপক লোকসানের শিকার হন; ফলে কেন্দ্রীয় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে কৃষকরা। কৃষকদের কথা মাথায় রেখে এবার তাই বিজেপি সরকার পেঁয়াজ রপ্তানির এই সিন্ধান্তের কথা জানায়।

প্রসঙ্গত, মহারাষ্ট্রকে বলা হয় ভারতের পেঁয়াজের রাজধানী। দেশটির মোট উৎপাদিত পেঁয়াজের অধিকাংশই আসে এই রাজ্য থেকে। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মরিশাসসহ আফ্রিকার কয়েকটি দেশে পেঁয়াজ রপ্তানি করে ভারত।

গত বছর ডিসেম্বরে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় কেন্দ্রীয় সরকার। প্রথম পর্যায়ে নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত হলেও পরে তা আরও বাড়ানো হয়। তার আগে ২০২৩ সালের আগস্টে পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক ধার্য করেছিল নয়াদিল্লি।

পূর্ববর্তী সিপিডি ট্যানারি শ্রমিকদের মজুরি ২২৭৭৬ টাকা প্রস্তাব করেছে
পরবর্তী সরকারের ব্যর্থতা ধরিয়ে দেওয়া গণমাধ্যমের দায়িত্ব: তথ্য প্রতিমন্ত্রী