বাংলাদেশ ও মরিশাস অপতথ্যের বিস্তৃতি রোধে একসঙ্গে কাজ করবে

Bangladesh and Mauritius to work together - National - 27 April 2024
Bangladesh and Mauritius to work together - National - 27 April 2024

www.HelloBangla.News – জাতীয় – ২৭ এপ্রিল, ২০২৪: গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) মরিশাসে অনুষ্ঠিত এক বৈঠকে অংশ নেন, দেশটির তথ্য প্রযুক্তি, যোগাযোগ ও উদ্ভাবন মন্ত্রী দীপক বালগোবিন এর সঙ্গে বৈঠক করেছেন এবং বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। উক্ত বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্যের বিস্তৃতি মোকাবিলার কৌশল নিয়ে আলোচনা হয়েছে।

স্যাটেলাইট ব্যবহার নিয়ে বাংলাদেশ-মরিশাসের মধ্যে পারস্পরিক সহযোগিতা, প্রবাসী শ্রমিকদের দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, বাংলাদেশে মরিশাসের বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের সুযোগ-সুবিধা এবং মরিশাসে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নানা বিষয় নিয়ে দীপক বালগোবিনের সঙ্গে কথা বলেছেন মোহাম্মদ আলী আরাফাত।

সফররত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মরিশাসে একটি স্পিনিং মিল পরিদর্শন করেন। সেখানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের খোঁজ-খবর নেন ও তাদের সাথে কথা বলেন।

পশ্চিম ভারত মহাসাগর অঞ্চলে মাদক পাচার এবং মাদকদ্রব্যের অপব্যবহার বিষয়ক প্রথম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণের জন্য গত ২২ এপ্রিল মরিশাস যান বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। বর্তমানে তিনি মরিশাসে অবস্থান করছেন।

পূর্ববর্তী আগামীকাল রবিবার খুলছে স্কুল নতুন নিয়মে চলবে শিক্ষা কার্যক্রম
পরবর্তী রাজধানীতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা হচ্ছে চিফ হিট অফিসারের পরামর্শে