৩৭ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত

www.HelloBangla.News – জাতীয় – ২ আগস্ট, ২০২৪: আদালত ৩৭ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ঢাকার বিভিন্ন থানায় হওয়া মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার (০২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম পৃথক আদেশে তাদের জামিন দেন।

ডিএমপির প্রসিকিউশন শাখার উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার দুপুরে আইন মন্ত্রণালয় থেকে জামিন শুনানির কথা জানানো হয়।

সাম্প্রতিক সহিংসতার ঘটনার মামলায় অনেক এইচএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার হয়। কিছু কিছু কলেজের পরীক্ষার্থীরা বলেছেন, গ্রেপ্তার পরীক্ষার্থীদের মুক্তি না দিলে তারা পরীক্ষায় অংশ নেবেন না।

অবশ্য সরকারও নিরপরাধ শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের হয়রানি করা হবে না বলে জানিয়ে আসছে।

পূর্ববর্তী আন্দোলনের জেরে জুলাই মাসে প্রবাসী আয় কমেছে
পরবর্তী ইউনিসেফ জানিয়েছে কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় ৩২ শিশু নিহত হয়েছে