Author: Hello Bangla News

  • ফিলিপাইনে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে

    ফিলিপাইনে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩ আগস্ট, ২০২৪: ফিলিপাইনের ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাও প্রবল ভাবে কম্পন অনুভূত হয়। প্রায় ১০-১৫ সেকেন্ড স্থায়ী ছিল এই কম্পন। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

    পৃথক বিবৃতিতে ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা এবং যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর ৬টা ৩০মিনিটে ঘটেছে এই ভূমিকম্প। কম্পের উৎপত্তিস্থল ছিল বার্কেলোনা গ্রামে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে।

    ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিভিন্ন দেশে যে মাত্রার ক্ষয়ক্ষতি হয়, সেই তুলনায় বার্কেলোনা ও তার আশপাশে ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কম। তবে এ ভূকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই।

    প্রশান্ত মহাসাগরের আগ্নেয় মেখলা (রিং অব ফায়ার) টেকটোনিক প্লেটের ওপর অবস্থানের কারণে ফিলিপাইনে ভূমিকম্প বিরল কোনো দুর্যোগ নয়। গত ডিসেম্বরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল দেশটিতে। এতে প্রাণ হারিয়েছিলেন ৩ জন।

  • বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নয় বিচারপতি

    বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন নয় বিচারপতি

    www.HelloBangla.News – জাতীয় – ৩ আগস্ট, ২০২৪: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন হাইকোর্ট বিভাগে স্থানী নিয়োগ পাওয়া নয় বিচারপতি।

    আজ শনিবার (৩ আগস্ট) সকাল ৯টায় ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা এ শ্রদ্ধা জানান।

    এসময় বিচারপতিরা জাতির পিতার পরিবারের সব শহীদ ও বীর মুক্তিযোদ্ধার কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার-পরিজনের মঙ্গল কামনায় মোনাজাত করেন।

    এর আগে, মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।

    ২০২২ সালের ৩০ জুলাই অতিরিক্ত বিচারপতি হিসেবে তারা শপথ নিয়েছিলেন। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়িয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

    ৯ বিচারপতি হলেন মোহাম্মদ শওকত আলী চৌধুরী, মো. আতাবুল্লাহ, বিশ্বজিৎ দেবনাথ, মো. আলী রেজা, মো. বজলুর রহমান, কে এম ইমরুল কায়েশ, ফাহমিদা কাদের, মো. বশির উল্লাহ, এবং এ কে এম রবিউল হাসান। দুই বছর পর ৩০ জুলাই নয়জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি

    মঙ্গলবার (৩০ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

    প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগের নয়জন অতিরিক্ত বিচারপতিকে হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।

    এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে।

  • ৩৭ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত

    ৩৭ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত

    www.HelloBangla.News – জাতীয় – ২ আগস্ট, ২০২৪: আদালত ৩৭ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ঢাকার বিভিন্ন থানায় হওয়া মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

    আজ শুক্রবার (০২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম পৃথক আদেশে তাদের জামিন দেন।

    ডিএমপির প্রসিকিউশন শাখার উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে শুক্রবার দুপুরে আইন মন্ত্রণালয় থেকে জামিন শুনানির কথা জানানো হয়।

    সাম্প্রতিক সহিংসতার ঘটনার মামলায় অনেক এইচএসসি পরীক্ষার্থী গ্রেপ্তার হয়। কিছু কিছু কলেজের পরীক্ষার্থীরা বলেছেন, গ্রেপ্তার পরীক্ষার্থীদের মুক্তি না দিলে তারা পরীক্ষায় অংশ নেবেন না।

    অবশ্য সরকারও নিরপরাধ শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের হয়রানি করা হবে না বলে জানিয়ে আসছে।

  • আন্দোলনের জেরে জুলাই মাসে প্রবাসী আয় কমেছে

    আন্দোলনের জেরে জুলাই মাসে প্রবাসী আয় কমেছে

    www.HelloBangla.News – অর্থনীতি – ২ আগস্ট, ২০২৪: কোটা বিরোধী আন্দোলনের সময় সহিংসতার জেরে দেশে জুলাই মাসে প্রবাসী আয়ে মারাত্মক প্রভাব পড়েছে। বিশেষ ভাবে ১৮ জুলাই ২৭ জুলাই এই কয়দিন প্রবাসী আয় অর্ধেকে নেমে আসে তবে মাসের শেষ চারদিনে প্রবাসী আয় কিছুটা বাড়ে।

    বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয়ের হাল নাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ব্যাংটি থেকে বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।

    জানা গেছে, বিদায়ী জুলাই মাসের ১৩দিন দিনে যে প্রবাসী আয় আসে, দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন তীব্রতার মধ্যে দুই সপ্তাহে প্রবাসী আয় অর্ধেকে নেমে আসে। মাসের ২৭ জুলাই পযর্ন্ত প্রবাসী আয় আসে ১৫৬ কোটি ৭৪ লাখ ৬০ হাজার ডলার। মাসের শেষ চার দিনে ২৮ থেকে ৩১ জুলাই পযর্ন্ত প্রবাসী আয় আসে ৩৪ কোটি ১৫ লাখ ৪০ হাজার ডলার। পুরো জুলাই মাসে প্রবাসী আয় আসে ১৯০ কোটি ৯০ লাখ ডলার।

    এ তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, মাসের প্রথম ২৭ দিনে প্রতিদিন প্রবাসী আয় আসে ৫ কোটি ৮০ লাখ ৫৪ হাজার ৭৪ ডলার। শেষ চারদিন ২৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত চারদিনে প্রতিদিন প্রবাসী আয় আসে ৮ কোটি ৫৩ লাথ ৮৫ হাজার ডলার।

    কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে দেশে অস্থিরতা কমে আসার প্রেক্ষাপটে শেষের দিকে প্রবাসী আয় কিছুটা বাড়লেও গত বছরের জুলাই ও আগের মাস জুনের তুলনায় কমেছে প্রবাসী আয়।

  • প্রবল বৃষ্টিতে ভারতে ২৮৮ ও পাকিস্তানে ৩৫ জনের মৃত্যু

    প্রবল বৃষ্টিতে ভারতে ২৮৮ ও পাকিস্তানে ৩৫ জনের মৃত্যু

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২ আগস্ট, ২০২৪: টানা বর্ষণে বিপর্যস্ত ভারতের সাতটি রাজ্য। সব মিলিয়ে বৃষ্টি এবং ভূমিধসে দেশটির এই সাত রাজ্যে ২৮৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বৃষ্টিতে ভারতের রাজধানীর অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে।

    সবশেষ তথ্য অনুযায়ী, বৃষ্টিজনিত কারণে এখন পর্যন্ত উত্তরাখণ্ডে ১০ জন, দিল্লিতে ৫ জন, বিহারে ৫ জন, হিমাচল প্রদেশে ৪ জন, হরিয়ানা গুরগাঁওয়ে ৩ জন, রাজস্থানের জয়পুরে ৩ জন এবং উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় ২ জনের মৃত্যু হয়েছে। সাত রাজ্যে প্রবল বর্ষণের কারণে মৃত্যু হয়েছে অন্তত ৩২ জনের। নিখোঁজ বহু মানুষ।

    অপরদিকে, লাগাতার বৃষ্টির কারণে ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড়ে ভূমিধসে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৫৬ জনে। ৩২ এবং ২৫৬ জন অর্থাৎ সবমিলিয়ে বৃষ্টি ও ভূমিধসের ফলে এখনও পর্যন্ত ২৮৩ জনে মৃত্যুর খবর পাওয়া গেছে।

    প্রবল বৃষ্টির কারণে দেশটির রাজধানী দিল্লি কার্যত পানির তলায়। পানিবন্দি দিল্লির এই পরিস্থিতিতে ঘরবন্দি বহুমানুষ, ব্যাহত ট্রাফিক ও বিমান পরিষেবা। সব মিলিয়ে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন।

    অত্যধিক বৃষ্টির কারণে বৃহস্পতিবার (১ আগস্ট) দিল্লি বিমানবন্দরে ১০টি বিমান অবতরণ করা সম্ভব হয়নি। ঘুর পথে ৮টি বিমান থেমেছে জয়পুরে, লখনউতে নামানো হয়েছে দুটি বিমানকে। দিল্লির শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রবল বৃষ্টির কারণে দিল্লি এবং সংলগ্ন এলাকায় সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ থাকবে।

    দিল্লিতে লাল সর্তকতা জারি করে ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টি এখনই থামছে না। আগামী ৫ আগস্ট পর্যন্ত দিল্লিতে ঝড়বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

    এদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তানের উত্তরাঞ্চল। ভারী বৃষ্টিপাতের জেরে দেশটির এই অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেওয়ার পাশাপাশি আশপাশের বহু এলাকা ভেসে গেছে এবং ভূমিধসের ঘটনা ঘটেছে।

    এতে দুই দিনে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। দুর্ভোগে পড়েছেন আরও বহু মানুষ। কর্মকর্তা ও স্থানীয়দের বরাত দিয়ে বৃহস্পতিবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

  • একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটার অপচেষ্টা করছে: সেতুমন্ত্রী

    একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটার অপচেষ্টা করছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২ আগস্ট, ২০২৪: একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটার অপচেষ্টা করছে, বলে জানিয়েছেন ওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “শিক্ষার্থীদের মূল দাবি পূরণ হয়েছে। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই সরকারের প্রতিপক্ষ নয়। আদালতে রায়ের পর দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারপরও একটি মহল সরকার বনাম শিক্ষার্থী গেম খেলে ফায়দা লুটার অপচেষ্টা করছে। শিক্ষার্থীদের পুঁজি করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে।”

    আজ শুক্রবার (২ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ দাবি করেন।

    সেতুমন্ত্রী বলেন, “প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের আওতা বাড়ানো হয়েছে। তিনজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে জাতিসংঘসহ যে কোনো দেশ কিংবা সংস্থা চাইলে যোগ দিতে পারে। সরকার তাকে স্বাগত জানাবে।”

    সেতুমন্ত্রী বলেন, “নিহতদের পরিবারের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তাদের অনেকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। আহতদের দেখতে রাজধানীর বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে গেছেন। শিক্ষার্থীদের অযথা হয়রানি অথবা আটক না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য পুনঃসময়সূচি করা হয়েছে। শিক্ষার্থীদের প্রধান দাবি যেহেতু পূরণ হয়েছে, সেহেতু বিশ্বাস করি শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে, পরীক্ষার হলে ফিরে যাবে। তারা কোন অশুভ শক্তির ঢাল হিসেবে ব্যবহার হোক এটা জাতি চায় না।”

    ওবায়দুল কাদের বলেন, “নাগরিক সমাজের অনেকেই ব্যক্তিগত মতামত দিচ্ছেন ৷ তাদের ব্যক্তিগত মতামতকে গুরুত্ব দিই ৷ কিন্তু তাদের ব্যক্তিগত মতামতকে কাজে লাগিয়ে তৃতীয় কোনো পক্ষ যাতে ফায়দা নিতে না পারে। রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা, জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি সকলের বিবেচনায় নেওয়া উচিত ৷ উদ্ভূত পরিস্থিতি নিরাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পেশাজীবী ও নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময় শুরু করেছেন। পর্যায়ক্রমে সবার সাথেই মতবিনিময় করবেন তিনি।”

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “জামায়াত-শিবির নিষিদ্ধে দেশের জনগণ সাধুবাদ জানালেও অসন্তুষ্ট বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুলের বিবৃতিতে স্পষ্ট বিএনপির সাথে জামায়াতের সম্পর্ক কতটা নিবিড়। সে কারণে তারা জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্তকে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক বলেছেন। বিএনপি-জামাত সব সময় গাঁটছড়া বেঁধে পথ চলেছে।”

    প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

  • এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে চাকরির সুযোগ

    এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে চাকরির সুযোগ

    www.HelloBangla.News – চাকরি – ২ আগস্ট, ২০২৪: সরকার মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির গোপালগঞ্জ কারখানায় উৎপাদন বিভাগের আইভিএফ ইউনিটে (এলভিপি অ্যান্ড এসভিপি) ২০ ক্যাটাগরির পদে ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

    আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

    ১. পদের নাম: মেশিন অপারেটর (ফ্যানুফ্যাকচারিং অ্যান্ড ফিল্টারিং–এলভিপি)। পদসংখ্যা: ২

    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এলভিপি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফিল্টারিংয়ে মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

    বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    ২. পদের নাম: জুনিয়র মেশিন অপারেটর (ফ্যানুফ্যাকচারিং অ্যান্ড ফিল্টারিং-এলভিপি)। পদসংখ্যা: ২

    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এলভিপি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফিল্টারিংয়ে মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৩ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    ৩. পদের নাম: মেশিন অপারেটর (ব্লো ফিল–সিল মেশিন)। পদসংখ্যা: ২

    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এলভিপি প্রোডাক্টের ব্লো ফিল–সিলে মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    ৪. পদের নাম: জুনিয়র মেশিন অপারেটর (ব্লো ফিল-সিল মেশিন)। পদসংখ্যা: ২

    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এলভিপি প্রোডাক্টের ব্লো ফিল-সিলে মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৩ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    ৫. পদের নাম: মেশিন অপারেটর (অটোক্লেভ মেশিন–এলভিপি)। পদসংখ্যা: ১

    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এলভিপি প্রোডাক্টের অটোক্লেভ মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

    বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    ৬. পদের নাম: জুনিয়র মেশিন অপারেটর (অটোক্লেভ মেশিন-এলভিপি)। পদসংখ্যা: ১

    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এলভিপি প্রোডাক্টের অটোক্লেভ মেশিন অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৩ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    ৭. পদের নাম: মেশিন অপারেটর (লিক টেস্ট মেশিন-এলভিপি)। পদসংখ্যা: ১

    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এলভিপি প্রোডাক্টের লিক টেস্ট মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    ৮. পদের নাম: জুনিয়র মেশিন অপারেটর (লিক টেস্ট মেশিন-এলভিপি)। পদসংখ্যা: ১

    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এলভিপি প্রোডাক্টের লিক টেস্ট মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৩ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    ৯. পদের নাম: মেশিন অপারেটর (অটো লেবেলিং মেশিন-এলভিপি), পদসংখ্যা: ১

    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এলভিপি প্রোডাক্টের অটো লেবেলিং মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    ১০. পদের নাম: জুনিয়র মেশিন অপারেটর (অটো লেবেলিং মেশিন-এলভিপি)। পদসংখ্যা: ১

    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এলভিপি প্রোডাক্টের অটো লেবেলিং মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৩ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    ১১. পদের নাম: মেশিন অপারেটর (অটো বোতল র্যাপ মেশিন-এলভিপি)। পদসংখ্যা: ১

    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এলভিপি প্রোডাক্টের অটো বোতল র্যাপ মেশিন অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    ১২. পদের নাম: জুনিয়র মেশিন অপারেটর (অটো বোতল র্যাপ মেশিন-এলভিপি), পদসংখ্যা: ১

    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এলভিপি প্রোডাক্টের অটো বোতল র্যাপ মেশিন অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৩ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    ১৩. পদের নাম: মেশিন অপারেটর (ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফিল্টারিং-এসভিপি)। পদসংখ্যা: ১

    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এসভিপি প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফিল্টারিং মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    ১৪. পদের নাম: জুনিয়র মেশিন অপারেটর (ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফিল্টারিং-এসভিপি)। পদসংখ্যা: ১

    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এসভিপি প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফিল্টারিং মেশিন অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৩ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    ১৫. পদের নাম: মেশিন অপারেটর (ওয়াশিং অ্যান্ড ডিপাইরোজেনেশন টানেল-এসভিপি)। পদসংখ্যা: ১

    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এসভিপি প্রোডাক্টের ব্লো ফিল–সিল মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    ১৬. পদের নাম: জুনিয়র মেশিন অপারেটর (ওয়াশিং অ্যান্ড ডিপাইরোজেনেশন টানেল-এসভিপি)। পদসংখ্যা: ১

    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এসভিপি প্রোডাক্টের ব্লো ফিল-সিল মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৩ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    ১৭. পদের নাম: মেশিন অপারেটর (ফিলিং–সিলিং-এসভিপি), পদসংখ্যা: ১

    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এসভিপি প্রোডাক্টের ফিলিং–সিলিং মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    ১৮. পদের নাম: জুনিয়র মেশিন অপারেটর (ফিলিং-সিলিং-এসভিপি), পদসংখ্যা: ১

    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এসভিপি প্রোডাক্টের ফিলিং-সিলিং মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৩ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    ১৯. পদের নাম: মেশিন অপারেটর (অটোক্লেভ মেশিন-এসভিপি)। পদসংখ্যা: ১

    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এসভিপি প্রোডাক্টের অটোক্লেভ মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

    বয়স: সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    ২০. পদের নাম: জুনিয়র মেশিন অপারেটর (অটোক্লেভ মেশিন-এসভিপি)। পদসংখ্যা: ১

    যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এসএসসি বা এইচএসসি পাস। স্বনামধন্য ওষুধ কোম্পানিতে এসভিপি প্রোডাক্টের অটোক্লেভ মেশিনের অপারেটর হিসেবে কমপক্ষে পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: সর্বোচ্চ ৩৩ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

    আবেদন করার নিয়ম:

    আগ্রহী প্রার্থীদের তিন কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপিসহ আবেদনপত্র সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।

    আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাব্যবস্থাপক, অ্যাডমিন অ্যান্ড এইচআরএম (চলতি দায়িত্ব), এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, ৩৯৫-৩৯৭, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।

    আবেদনের শেষ সময়: ২০ আগস্ট, ২০২৪।

  • দুরন্ত ছন্দে রয়েছেন যুক্তরাষ্ট্রের বাইলস

    দুরন্ত ছন্দে রয়েছেন যুক্তরাষ্ট্রের বাইলস

    www.HelloBangla.News – খেলাধুলা – ২ আগস্ট, ২০২৪: প্যারিস অলিম্পিকে দুরন্ত ছন্দে রয়েছেন যুক্তরাষ্ট্রের নারী অ্যাথলেট সিমোনে বাইলস। অথচ গত টোকিও অলিম্পিকে মানসিক স্বাস্থ্যের কারণে একাধিক ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি ।

    আগেই প্যারিসে দলগত ইভেন্টে আমেরিকা যুক্তরাষ্ট্র দলের হয়ে জিমন্যাস্টিকসে সোনা পেয়েছিলেন বাইলস। বৃহস্পতিবার মেয়েদের অল অ্যারাউন্ডের ফাইনালে নেমেছিলেন তিনি। সেখানেও সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের তারকা।

    বাইলসকে এদিন কঠিন লড়াইয়ের মধ্যে ফেলেছিলেন রেবেকা আন্দ্রাদে। প্রথম দিকে বাইলস পিছিয়ে ছিলেন। সেই সময়ে বাইলস ছিলেন তৃতীয় স্থানে। আনইভেন বারে এদিন তার পারফরম্যান্স খারাপ হয়। যার প্রভাব প্রথমে পড়েছিল তার উপরে। এর পর ব্যালান্স বিমে দুরন্ত একটি পারফরম্যান্স উপহার দিয়ে তিনি কামব্যাকের সূচনা করেন। এর পর রুটিন এক্সারসাইজেও ভালো করেছেন বাইলস। অন্যদিকে টোকিয়ো অলিম্পিক গেমসে ও রুপো পেয়েছিলেন আন্দ্রাদে। এবারও রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাকে। এই ইভেন্টে গত অলিম্পিক গেমসে চ্যাম্পিয়ন সুনিসা লি’কে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হল।

    এটি বাইলসের অলিম্পিক গেমসের ক্যারিয়ারে ষষ্ঠ সোনার পদক। চলতি প্যারিস অলিম্পিক গেমসের আসরে যুক্তরাষ্ট্রের সপ্তম স্বর্ণ পদক, সব মিলিয়ে ৩৪তম।

    এদিন দুরন্ত পারফরম্যান্স করে সোনা জয় নিশ্চিত করেছেন বাইলস। বাইলস ফাইনালে ৫৯.১৩১ স্কোর করেছেন। প্যারিসে চলতি অলিম্পিক গেমসের আসরে এটি বাইলসের দ্বিতীয় সোনা।

    বাইলসের ক্যারিয়ারের ষষ্ঠ অলিম্পিক সোনা এটি। এছাড়াও তিনি সবমিলিয়ে ৯টি পদক জিতেছেন। এই বিভাগে রুপা জিতেছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে। তিনি ৫৭.৯৩২ স্কোর করেছেন। ব্রোঞ্জ পেয়েছেন বাইলসের স্বদেশি তারকা সুনিসা লি।

  • নিষিদ্ধ হলো জামায়াত-শিবির, গেজেট প্রকাশ

    নিষিদ্ধ হলো জামায়াত-শিবির, গেজেট প্রকাশ

    www.HelloBangla.News – জাতীয় – ১ আগস্ট, ২০২৪: বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে সরকারের বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনার দায়ী সাব্যস্ত করে দেশের ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছে৷ অবশ্য অনেক আগে থেকেই বিভিন্ন মহল থেকে জামায়াত ও শিবিরের নিষিদ্ধ করার দাবি উত্থাপিত হয়েছে।

    স্বাধীনতার বিরোধিতাকারী দলটি নিষিদ্ধ করে আজ বৃহস্পতিবার (১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, পরে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী (পূর্বনাম জামায়াত-ই-ইসলামী/জামায়াতে ইসলামী বাংলাদেশ) এবং তাদের অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির (পূর্বনাম ইসলামী ছাত্রসংঘ)-কে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে দায়ী হিসাবে গণ্য করা হয়েছে।

    এছাড়া বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নং-৬৩০/২০০৯-এ ১ আগস্ট ২০১৩ তারিখের প্রদত্ত রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত/প্রাপ্ত নিবন্ধন বাতিল করে দিয়েছে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের উক্ত রায়কে বহাল রেখেছে এবং সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে, যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাম্প্রতিককালে সংঘটিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উসকানির মাধ্যমে জড়িত ছিল৷

    এতে আরও বলা হয়েছে,সরকার বিশ্বাস করে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ তাদের সকল অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে। তাই সরকার, সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ধারা ১৮(১) এ প্রদত্ত ক্ষমতাবলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ সকল অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করে এবং উক্ত আইনের তফসিল-২ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসাবে তালিকাভুক্ত করে৷ যা অবিলম্বে কার্যকর হবে।

  • পাকিস্তানের প্রেতাত্মারা দেশের মেগা প্রকল্পে হামলা চালিয়েছে: প্রধানমন্ত্রী

    পাকিস্তানের প্রেতাত্মারা দেশের মেগা প্রকল্পে হামলা চালিয়েছে: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১ আগস্ট, ২০২৪: পাকিস্তানের প্রেতাত্মারা দেশের মেগা প্রকল্পে হামলা চালিয়েছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “দেশ যখন উন্নতির শিখরে উঠছে, তখন পাকিস্তানের প্রেতাত্মারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা সব মেগা প্রকল্পে হামলা চালিয়েছে। আমরা শিক্ষার্থীদের দাবি শতভাগ মেনে নিয়েছি। দাবি মানার পর আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে?”

    আজ বৃহস্পতিবার (০১ আগস্ট) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটের মিলনায়তনে ‘জাতীয় শোক দিবস স্মরণে’ বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “আমার চলার পথ সহজ ছিল না। অনেক চড়াই-উতরাই, ঘাত-প্রতিঘাত, গুলি, বোমা, গ্রেনেড হামলার মুখোমুখি হতে হয়েছে আমাকে। বার বার মৃত্যুর মুখোমুখি হয়েছি। যেখানে গেছি সেখানে হামলার শিকার হয়েছি।”

    তিনি আও বলেন, “আজকের তরুণ প্রজন্ম যাদের বয়স ২০ বছর তারা কল্পনাও করতে পারবে না কেমন ছিল আওয়ামী লীগের আগের বাংলাদেশ।”

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। সেই রাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারান বঙ্গবন্ধুর সহধর্মিনী শেখ ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা শেখ আবু নাসের, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, কনিষ্ঠ পুত্র শিশু শেখ রাসেল, নবপরিণীতা পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মণি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম আরজু মণি, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক ও জাতির পিতার ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তার ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, কনিষ্ঠ পুত্র আরিফ সেরনিয়াবাত, দৌহিত্র সুকান্ত আব্দুল্লাহ বাবু, ভাইয়ের ছেলে শহিদ সেরনিয়াবাত, আব্দুল নঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর প্রধান সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিন আহমেদ ও কর্তব্যরত অনেক কর্মকর্তা-কর্মচারী নৃশংসভাবে নিহত হন।

    শোকের মাসকে ঘিরে আগস্টের প্রথম প্রহর থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। কর্মসূচির অংশ হিসেবে আজ কৃষিবিদ ইনস্টিটিউটে কৃষকলীগ স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি, আলোচনা সভার আয়োজন করেছে।