নেদারল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া

টস জিতে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া - খেলাধুলা - ২৫ অক্টোবর ২০২৩
টস জিতে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া - খেলাধুলা - ২৫ অক্টোবর ২০২৩

www.HelloBangla.News – খেলাধুলা – ২৫ অক্টোবর, ২০২৩: শেষ চারের আশা টিকিয়ে রাখতে আজ অবশ্যই জয় চাই অস্ট্রেলিয়ার। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে রীতিমতো তাণ্ডব চালিয়ে জেতে অস্ট্রেলিয়া। এবার টুর্নামেন্টের প্রথম অঘটন ঘটাটিয়ে দক্ষিণ আফ্রিকাকে হারায় নেদারল্যান্ডস। সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া টস জিতে নেদারল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ (বুধবার) ম্যাচটি শুরু হয়েছে দুপুর আড়াইটায়।

অস্ট্রেলিয়ার একাদশে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। ছোট ইনজুরি থাকায় মার্কাস স্টয়নিসের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। অন্যদিকে, অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছে স্কট এডওয়ার্ডসের নেদারল্যান্ডস।

ওয়ানডেতে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস এখন পর্যন্ত ২ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ২টিতে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। যদিও সেই ম্যাচগুলো ছিল অনেক আগের। ২০০৩ বিশ্বকাপে ৭৫ রানে জয় (বৃষ্টিবিঘ্নিত ম্যাচ) এবং ২০০৭ আসরে ২২৯ রানের বিশাল জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।

চলতি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে থাকলে পরের দুই খেলায় ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। বিপরীতে চার ম্যাচে একটিতে জিতেছে ডাচরা। দুর্দান্ত ব্যাটিং লাইনআপ নিয়ে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে তারা ৩৮ রানে হারিয়েছিল। সেই বিষয়টি মাথায় রেখেই ডাচদের বিপক্ষে সতর্ক থাকার কথা জানিয়েছিলেন অলরাউন্ডার মিচেল মার্শ। একইসঙ্গে তার মতে, অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস ম্যাচটিতে বেশ কঠিন লড়াই হতে পারে।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

নেদারল্যান্ডস একাদশ : বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কোলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), সাইব্র্যান্ড এনজেলব্রাখ, রুলফ ভ্যান ডার মারওয়ি, লোগান ভ্যান বিক, আরিয়ান দত্ত, পল ভ্যান ম্যাকেরান।

পূর্ববর্তী ১৪৯ রানে হারের পরেও স্বস্তি দিচ্ছে মাহমুদউল্লাহর সেঞ্চুরি
পরবর্তী সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন মারা গেছেন