চীনে ভূমিকম্পে অন্তত ১১৮ জনের মৃত্যু

চীনে ভূমিকম্পে ১১৮ জনের মৃত্যু - আন্তর্জাতিক - ১৯ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)
চীনে ভূমিকম্পে ১১৮ জনের মৃত্যু - আন্তর্জাতিক - ১৯ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৯ ডিসেম্বর, ২০২৩: চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে অন্তত ১১৮ জন মারা গেছেন এবং আরও ২০০ জনের বেশি আহত হয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারিরা।

স্থানীয় সময় সোমবার মাঝরাতের দিকে গানসু প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।

চীনের প্রভাবশালী গণমাধ্যম সিজিটিএন এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে ৬.২ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। সেখানে দেশটির জাতীয় জরুরি সতর্কতা জারি করে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে।

এদিকে, ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯ এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার (ছয় মাইল)।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে চীনের স্থানীয় গণমাধ্যমগুলো।

ভূমিকম্পের পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহবান জানিয়েছেন, ‘যেন তারা উদ্ধার তৎপরতা চালানোর পাশাপাশি সময়মতো আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করার মাধ্যমে হতাহতের সংখ্যা কমিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান।’

স্থানীয় কর্মীরা প্রাথমিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেছে। পাশাপাশি কেন্দ্র থেকেও জরুরীভিত্তিতে প্রদেশ দু’টিতে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে।

পূর্ববর্তী যারা অবরোধ-হরতাল দিচ্ছে তারাই এই নাশকতার চালাচ্ছে: ডিএমপি কমিশনার
পরবর্তী সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে রেলযাত্রা অস্থিতিশীল করা হচ্ছে: রেলমন্ত্রী