প্রিমিয়ার লিগে আর্সেনাল ও লিভারপুলের খেলা ড্র

আর্সেনাল ও লিভারপুলের খেলা ড্র - খেলাধুলা - ২৪ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)
আর্সেনাল ও লিভারপুলের খেলা ড্র - খেলাধুলা - ২৪ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ২৪ ডিসেম্বর, ২০২৩: ঘরের মাটিতে প্রিমিয়ার লিগের খেলায় লিভারপুল হারাতে পারেনি আর্সেনালকে। র্শীষে ওঠার জন্য এই জয়টি প্রয়োজন ছিলো লিভারপুলের। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষেই থাকল আর্সেনাল। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল।

ঘরের মাঠ তাই সুবিধাজনক অবস্থায় ছিল লিভারপুল। কিন্তু ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগির মাধ্যমে শীর্ষস্থানটা ধরেই রাখে আর্সেনাল। যদিও এগিয়ে গিয়ে না জিততে পারার আক্ষেপ থেকেই যাবে তাদের।

অ্যানফিল্ডে রোমাঞ্চকর ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে স্বাগতিক দল। মার্টিন ওডেগারের ফ্রি-কিক থেকে দারুণ হেডে আর্সেনালের খাতা খুলেন গ্যাব্রিয়েল। এরপর ঘুরে দাঁড়াতে মরিয়া ওঠে লিভারপুল। আর্সেনালও ব্যবধান বাড়ানোর লক্ষ্যে খেলতে থাকে। কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলেনি। ২৯ মিনিটে অলরেডদের সমতায় ফেরান মোহামেদ সালাহ। ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের দূরপাল্লার পাস নিয়ন্ত্রণে নেওয়ার পর দুর্দান্ত শটে জালের ঠিকানা খুঁজে নেন এই ফরোয়ার্ড।

মৌসুমের শুরু থেকেই ঘুরে দাঁড়ানোর একের পর এক গল্প লিখে আসছে লিভারপুল। এই ম্যাচেও ভালো সুযোগ ছিল তাদের। সমান সুযোগ ছিল আর্সেনালেরও। তবে লিভারপুলকে অবশ্য দুর্ভাগাই বলতে হবে। দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে গিয়ে মোহামেদ সালাহর পাসে ফাকায় বল পান আর্নল্ড। কিন্তু জাল খুঁজে না পেয়ে তার শট আঘাত হানে বারে।

শেষদিকে এডি এনকেটিয়া নামলে আক্রমণের ধার অনেকটাই বেড়ে যায় আর্সেনালের। যদিও সেখান থেকে গোল আর পাওয়া হয়নি। লিভারপুলও বারবার ফিরে এসেছে ব্যর্থ হয়ে। ম্যাচ শেষ হয় সেই ১-১ গোলেই।

পূর্ববর্তী ৬ জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি ভাষণ দিলেন শেখ হাসিনা
পরবর্তী বাতাসের আর্দ্রতা থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব