আনসারকে দায়িত্ব দেয়া হচ্ছে ঢাকায় থানা, ট্রাফিক ও বিমানবন্দরের

www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৪: আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে পুলিশের অনুপস্থিতিতে তাদের দায়িত্ব পালনের স্থানগুলোর নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে ।

আনসার সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আজ মঙ্গলবার (৬ জুলাই) কার্যত রাজধানীর কোথাও পুলিশের কোনো তৎপরতা বা উপস্থিতি দেখা যায় নি। কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের সংগঠন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ঘোষণা করেছে, পুলিশ সদস্যেরে জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবে।

ফলে এখন কার্যত অরক্ষিত থানা ও সড়কগুলো। এমন বাস্তবতায় ট্রাফিক ব্যবস্থাপনা, থানা এমনকি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে।

বাংলাদেশ আনসারের গণসংযোগ কর্মকর্তা মো. রুবেল হোসাইন বলেন, ইতোমধ্যেই ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত হয়েছে আনসার।

বিমানবন্দরে মোতায়েনের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

পূর্ববর্তী পুলিশ সদস্যদের দাবি সমাধানের আশ্বাস আইজিপির
পরবর্তী হোয়াইট হাউস জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক হওয়া উচিত