অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন

অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোল্ডিন - অর্থনীতি - ০৯ অক্টোবর ২০২৩ (ফাইল ছবি)
অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোল্ডিন - অর্থনীতি - ০৯ অক্টোবর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – অর্থনীতি – ০৯ অক্টোবর, ২০২৩: সাহিত্য, শান্তি আর অর্থনীতি এই তিন শাখায় পুরস্কার প্রদানের মাধ্যমে নোবেল পুরস্কার প্রদানের অনুষ্ঠানিকতা শেষ হয়। এই তিন শাখাতেই একজন করে বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শান্তি ও অর্থনীতি এই দুই শাখায় পেয়েছেন দুইজন নারী। আজ সোমবার (৯ অক্টোবর) ঘোষণা করা হয়েছে অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম।

২০২৩ সালের অর্থনীতিতে নোবেল জয় করলেন অধ্যাপক ক্লডিয়া গোল্ডিন। আজ স্থানীয় সময় বেলা পৌনে ১২টার দিকে সুইডেনের রাজধানী স্টকহোমে অর্থনীতি শাখার নোবেলজয়ী হিসেবে এই মার্কিন অর্থনীতিবিদ অধ্যাপকের নাম ঘোষণা করেছে সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স।

অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়েছে ১৯৬৯ সাল থেকে। ২০২২ সাল পর্যন্ত এই শাখায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছে মোট ৫৪টি। চলতি বছরের ৫৫তম পুরস্কারটি অর্জন করলেন।

ক্লডিয়া গোল্ডিন ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭২ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেছেন এবং বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক। তিনি তৃতীয় নারী, যিনি অর্থনীতিতে নোবেল জিতলেন। নোবেলদের সব শাখার মধ্যে অর্থনীতির পুরস্কারে সবচেয়ে কমসংখ্যক নারী বিজয়ী রয়েছে। এর আগে ২০০৯ সালে এলিনর অস্ট্রম এবং ২০১৯ সালে এথার ডুফ্লো বিজয়ী হয়েছিলেন।

স্টকহোমে নোবেলজয়ীর নাম ঘোষণার অনুষ্ঠানে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সের জুরিরা বলেন,  নারী শ্রমিকদের বাজার সম্পর্কে সাধারণ লোকজনের জানাশোনা ও বোঝাপড়ার উন্নয়নে বিশেষ অবদানের জন্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক ও গবেষককে চলতি বছর নোবেলের জন্য যোগ্যব্যক্তি বলে মনে করেছে একাডেমি।

পূর্ববর্তী যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এখানে কোনো মধ্যস্থতা করতে আসেনি: সেতুমন্ত্রী
পরবর্তী আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অঙ্গীকার পুনর্ব্যক্ত