প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ - জাতীয় - ২৩ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
প্রধানমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ - জাতীয় - ২৩ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীর – ২৩ জানুয়ারি, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার (২৩ জানুয়ারি ২০২৪) সকালে গণভবনে ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই সৌজন্য সাক্ষাৎ করেন।

রাষ্ট্রদূত আবারো নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গত ৭ জানুয়ারি (রবিবার) সম্পন্ন হয়। এর পর গত ১০ জানুয়ারি (বুধবার) নতুন নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর ১১ জানুয়ারি ( বৃহস্পতিবার) নতুন মন্ত্রি ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। ২১ জানুয়ারি (রবিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়।

পূর্ববর্তী বাংলাদেশে বেসরকারি খাতে অংশীদারিত্ব বাড়াতে চায় যুক্তরাষ্ট্র
পরবর্তী তথ্যপ্রযুক্তি খাতে চীনের কাছে এক বিলিয়ন ডলার চায় বাংলাদেশ