ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ

www.HelloBangla.News – জাতীয় – ৫ আগস্ট, ২০২৪: রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে।

আজ সোমবার (৫ আগস্ট) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

জানা গেছে, বিকাল পৌনে ৫টার পর থেকে শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা বন্ধ হয়ে গেছে। আপাতত ছয় ঘণ্টার জন্য ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।

সেখানকার ইমিগ্রেশনের সব পুলিশ সদস্যরাসহ অন্যান্য সব বিভাগের লোকজন চলে গেছেন। শুধুমাত্র বিমান বাহিনীর সদস্যরা ছাড়া সেখানে আর কেউ নেই।

ফলে বিমানবন্দরের সব কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে।

পূর্ববর্তী বিএনপি মহাসচিব দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন
পরবর্তী চট্টগ্রাম ও বরিশালে ব্যাপক হামলা ও অগ্নিসংযোগ