www.HelloBangla.News – জাতীয় – ৭ জুলাই, ২০২৪: বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁনকে এয়ার চিফ মার্শাল র্যাংক ব্যাজ পরানো হয়েছে। রবিবার (৭ জুলাই) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাকে এ র্যাংক ব্যাজ পরানো হয়। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান তাকে ব্যাজটি পরিয়ে দেন ।
র্যাংক-ব্যাজ পরিধানের পর নবনিযুক্ত বিমানবাহিনী প্রধানকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
আইএসপিআর জানায়, বিমানবাহিনী প্রধান র্যাংক ব্যাজ পরিধান শেষে বিমানবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে বিমানবাহিনীর একটি চৌকস কন্টিনজেন্ট গার্ড অব অনার প্রদান করে। গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে বিমান বাহিনী প্রধান বিমান সদর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি দেশ ও জাতির অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতে অংশগ্রহণ করেন।










