আজ গুলিবিদ্ধ হয়ে ৯ জন নিহত

www.HelloBangla.News – জাতীয় – ৫ আগস্ট, ২০২৪: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ ঘটছে। এতে গুলিবিদ্ধ নয়জন নিহত হয়েছেন।

আজ সোমবার (৫ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

নিহতরা হলেন- যাত্রাবাড়ী এলাকার রাসেল (২৮), সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব হোসেন (২৪), তুলারাম কলেজের শিক্ষার্থী আব্দুর রহমান (২২), অজ্ঞাত (২৭), সাইফুল ইসলাম তন্ময় (২২), প্রবাসী আবু ইসহাক (৫২) ও আজমত মিয়া (৪০), ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবনের সামনে একটি ব্যাংকের স্টাফ মানিক মিয়া (২৭) ও অজ্ঞাত (২৫)।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, হাসপাতালে সকাল থেকে দুপুর পর্যন্ত নয়জন মারা গেছেন। এছাড়া ৭৮ জন আহত হয়ে চিকিৎসা নিতে আসেন। এরমধ্যে নয়জনকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সবাই গুলিবিদ্ধ।

পূর্ববর্তী অন্তর্বর্তী সরকার গঠন করা হবে: সেনাপ্রধান
পরবর্তী গণভবন প্রাঙ্গণে ঢুকে পড়েছেন আন্দোলনকারীরা