www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৯ সেপ্টেম্বর, ২০২৩ : উত্তরপূর্ব আফ্রিকার দেশ মরক্কোতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ২৯৬ জন মানুষ নিহত হয়েছেন। ৩২৯ জন আহত হয়েছে। ভূমিকম্পের প্রভাবে ধসে পড়েছে অসংখ্য বাড়ি-ঘর। আর ধসে পড়া বাড়ির নিচে আটকে পড়াদের উদ্ধার এবং বাঁচাতে এখন হাতে করে ধ্বংসস্তূপ সরাচ্ছেন সাধারণ মানুষ।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টায় আটলাস পর্বতমালার কাছে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে বলে জানায় যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল মাটিতে থেকে মাত্র ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে। আর এটির স্থায়িত্ব ছিল ২০ সেকেন্ডের মতো। তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের নির্দেশে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংমসস্তুপের নীচে বহুলোক চাপা পড়ে আছে।
স্থানীয় মিডিয়া জানায় ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে আল-হাউজ শহরে একটি পরিবার তাদের বাড়ি ধসে পড়ার পর ধ্বংসস্তুপের ভেতরে আটকা পড়ে যায়।
অ্যাটলাস পর্বতমালায় ‘তির্যক-বিপরীত ফল্টিং’ এ ভূমিকম্পের কারণ বলে ব্যাখ্যা করেছে ইউএসজিএস। স্পেন ও পর্তুগালেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর।
সূত্র: বাসস










