হামাসের হামলায় ২৫৮ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে

২৫৮ ইসরায়েলি সেনা নিহত - আন্তর্জাতিক - ১৩ অক্টোবর ২০২৩
২৫৮ ইসরায়েলি সেনা নিহত - আন্তর্জাতিক - ১৩ অক্টোবর ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৩ অক্টোবর, ২০২৩: প্রায় এক সপ্তাহ ধরে চলা হামাস ও ইসরায়েলি সেবাবাহিনীর মধ্যে যুদ্ধে চলছে। হামাসের হামলায় এখন পর্যন্ত ২৫৮ ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

গত শনিবার কোনো পূর্ব ঘোষণা ও ইঙ্গিত ছাড়াই আকস্মিকভাবে ইসরায়েলে হামলা চালানো শুরু করে হামাস। তাদের এ হামলায় ১ হাজার ৩০০ জনেরও বেশি ইসসরায়েলি প্রাণ হারিয়েছেন। যার মধ্যে সেনার সংখ্যাই আড়াই‘শর বেশি।

হামাসের এই হামলার পর প্রতিশোধ নিতে গাজা উপত্যকা লক্ষ্য করে হামলা চালানো শুরু করে ইসরায়েলি বিমানবাহিনী। তাদের এসব নির্বিচার হামলায় প্রায় ১ হাজার ৫০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বোমা হামলা অব্যাহত থাকায় এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

এরমধ্যে আজ শুক্রবার গাজার প্রায় ১১ লাখ বাসিন্দাকে দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ধারণা করা হচ্ছে, বেসামরিক মানুষ সরে গেলে সেখানে স্থল হামলা শুরু করবে ইসরায়েলি বাহিনী।

স্থল হামলার জন্য ইতিমধ্যে গাজার কাছে প্রায় ৩ লাখ সেনা জড়ো করেছে ইসরায়েল। এসব সেনার সঙ্গে রয়েছে ট্যাংকসহ অত্যাধুনিক যুদ্ধাস্ত্র।

এদিকে ১৯৪৫ সালে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করে সৃষ্টি হয়  ইসরায়েলের। আর নিজেদের ৭৫ বছরের ইতিহাসে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি তারা। এছাড়া স্মরণকালে এক সঙ্গে এত সেনাও হারায়নি ইহুদিবাদী ইসরায়েল।

পূর্ববর্তী চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় বেড়েছে
পরবর্তী নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ