২০২৩ সালে বৈশ্বিক গড় তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি

২০২৩ সালে তাপমাত্রার নতুন রেকর্ড - আন্তর্জাতিক - ৩১ ডিসেম্বর ২০২৩
২০২৩ সালে তাপমাত্রার নতুন রেকর্ড - আন্তর্জাতিক - ৩১ ডিসেম্বর ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩১ ডিসেম্বর, ২০২৩: ২০২৩ সালে বৈশ্বিক গড় তাপমাতা এবার নতুন রেকর্ড সৃষ্টি করেছে। জলবায়ু পরিবর্তনের কারণে আশঙ্কাজনক হারে বাড়ছে এই তাপমাত্রা। শুধু তাই নয় এই তাপমাত্রার কারণে মৃত্যুর মত ঘটনাও ঘটেছে। আর তাই এখনই যদি কিছু করা না হয়, তাহলে তাপপ্রবাহের ফলে শতাব্দীর শেষ নাগাদ প্রতি বছর ৯০ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে ইউরোপীয়ান এনভায়রনমেন্ট এজেন্সি (ইইএ) জানিয়েছে।

ইউরোপীয় জলবায়ু পর্যবেক্ষণ কেন্দ্র কোপার্নিকাসের হিসেব অনুযায়ী এ বছরের ৬ই জুলাই গড় বৈশ্বিক তাপমাত্রা ছিল ১৭.০৮ ডিগ্রি সেলসিয়াস। ইতিহাসে এই প্রথম গড় বৈশ্বিক তাপমাত্রা ১৭ ডিগ্রির ওপর উঠেছে।

এবার তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা পার করেছে ইউরোপ-আমেরিকার কিছু অঞ্চল যেখানে মানুষ শীতের সাথে বেশি অভ্যস্ত। ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে কানাডা, গ্রীস, চিলি, আমেরিকার হাওয়াইয়ের একটি দ্বীপে।

২০২৩ সালে বিশ্বব্যাপী গড় তাপমাত্রা উচ্চতম রেকর্ড ছুঁয়েছে যার একটা প্রধান কারণ ছিল ‘এল নিনো’ নামে প্রাকৃতিক আবহাওয়া চক্র।

অতি উত্তপ্ত এই বিশ্ব আগামী কয়েক বছরের মধ্যে তাপমাত্রা বৃদ্ধির সর্বোচ্চ সীমা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

বিশ্বে অধিকতা পমাত্রার ফলে একদিকে যেমন ফসল উৎপাদন কমে যাচ্ছে অপরদি ভূপৃষ্ঠের পানির স্তর নিচে নেমে যাচ্ছে। ফলে বিপদ কমছেনা। বিশ্বে বাড়ছে ক্ষুধা ও মৃত্যু।

সূত্র: বিবিসি বাংলা

পূর্ববর্তী লড়াই করে বৃষ্টি আইনে ১৭ রানে হেরেছে বাংলাদেশ
পরবর্তী মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন খুলেছে আজ