যুক্তরাষ্ট্রে প্রচন্ড ঝড়ে ২ জন নিহত, বিদ্যুৎহীন হাজার হাজার লোক

যুক্তরাষ্ট্রে প্রচন্ড ঝড়ে ২ জন নিহত - আন্তর্জাতিক - ৮ আগস্ট ২০২৩
যুক্তরাষ্ট্রে প্রচন্ড ঝড়ে ২ জন নিহত - আন্তর্জাতিক - ৮ আগস্ট ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৮ আগস্ট, ২০২৩ : যুক্তরাষ্ট্রে প্রচন্ড ঝড় বয়ে গেছে। এতে দু’জনের প্রাণহানি এবং হাজার হাজার লোক বিদ্যুতহীন অবস্থায় রয়েছে। এছাড়া হাজার হাজার ফ্লাইট বিলম্বে ছেড়েছে। কিছু ফ্লাইট বাতিল করা হয়। গতকাল সোমবার দেশটির পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায় ঝড়ের ফলে এই নিহত ও বিদ্যুত সংকটের ঘটনা ঘটে।
প্রচন্ড ঝড় আলবামা থেকে নিউইয়র্ক পর্যন্ত পুরো সমুদ্র তীর ধরে লাখ লাখ মানুষ আবহাওয়া সতর্কাবস্থায় রয়েছে। তাদের নিরাপদে থাকার জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ ।
এর আগে দ্যা ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিওএস) বিপজ্জনক ঝড়ের ‘মাঝারি ঝুঁকির’ পূর্বাভাস দিয়েছিল। সেখানে বলা হয় ঝড়টি ঘন্টায় ১৩০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।
স্থানীয় এবিসি স্টেশনের খবরে বলা হয়েছে, আলাবামায় বজ্রপাতে ২৮ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া স্থানীয় সিবিসি স্টেশনের খবরে বলা হয়েছে, দক্ষিণ ক্যারোলাইনায় ভেঙে পড়া গাছের আঘাতে ১৫ বছর বয়সী আরো একজন মারা গেছেন।
এদিকে ঝড়ের কারনে সোমবার সন্ধ্যা পর্যন্ত সাত লাখেরও বেশি মানুষ বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত ছিল।
ওয়েবসাইট ফ্লাইটএওয়্যার থেকে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এক হাজার ৭শ’রও বেশি ফ্লাইট বাতিল এবং আট হাজারেরও বেশি ফ্লাইটে বিলম্ব ঘটেছে।
বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়েই বিরুপ আবহাওয়া পরিস্তিতির সৃষ্টি হয়েছে ।
সূত্র: বাসস

পূর্ববর্তী বাজারে খোলা সয়াবিন তেল বিক্রির সময় ৬ মাস বাড়ছে
পরবর্তী রান্না : গরুর মাংসের কাঠি কাবাব