চীনের একটি স্কুলে আগুন লেগে ১৩ জনের মৃত্যু

চীনে স্কুলে আগুন - আন্তর্জাতিক - ২০ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
চীনে স্কুলে আগুন - আন্তর্জাতিক - ২০ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২০ জানুয়ারি, ২০২৪: চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনানের ইয়ানশানপু গ্রামের একটি স্কুলের ডরমেটরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ জন নিহতের সংবাদ পাওয়া গেছে। একটি স্কুলে এই ধরণের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রদেশটির মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অগ্নিনির্বাপক দল প্রায় ৪০ মিনিট তৎপরতায় স্থানীয় রাত ১১টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে ১৩ জন নিহত এবং একজন আহতও হয়েছে। তবে নিহতের মধ্যে ছাত্রের সংখ্যা কত জন তা নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। দায়িত্বে অবহেলার অভিযোগে ডরমেটরির এক কর্মাচারী আটক করা হয়েছে।

চীনে ভবনে আগুনের ঘটনা এবং এর জেরে প্রাণহানি প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

গত বছরের শেষের দিকে দেশটির শ্যাংজি প্রদেশের একটি  কয়লা কোম্পানির হেড অফিসে আগুন লেগে ২৬ নিহত হয় এর আগে একটি হাসপাতালে আগুন লেগে ২৯ জন নিহত হয়। উত্তরপূর্বাঞ্চলে একটি ব্যায়ামাগারের ছাদ ধসে নিহত হয়েছিলেন অন্তত ১১ জন।

দেশটিতে ভবনগুলোর নিরাপত্তা ঘাটতি প্রায় সময় আলোচিত হয়ে আসছে কিন্তু তার পরেও আগুনের ঘটনা ঘটেই চলেছে।

পূর্ববর্তী উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের সমীক্ষা চলছে: সেতুমন্ত্রী
পরবর্তী শহীদ আসাদের আত্মত্যাগ আমাদের প্রেরণা যোগাবে: প্রধানমন্ত্রী