পাকিস্তান সফরে টেস্ট দলে ফিরেছেন মুশফিকুর রহিম

Hello Bangla News | পাকিস্তান সফরে টেস্ট দলে ফিরেছেন মুশফিকুর রহিম - খেলাধুলা - ১১ আগস্ট ২০২৪ (ফাইল ছবি)
Hello Bangla News | পাকিস্তান সফরে টেস্ট দলে ফিরেছেন মুশফিকুর রহিম - খেলাধুলা - ১১ আগস্ট ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ১১ আগস্ট, ২০২৪: পাকিস্তানের সফরের দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ১৬ সদস্যের দলে আছেন সাকিব আল হাসান।
চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলতে পারেননি মুশফিকুর রহিম। পাকিস্তান সিরিজ দিয়ে তিনি টেস্ট দলে ফিরেছেন। তাসকিন আহমেদও শ্রীলঙ্কা সিরিজে বিশ্রামে ছিলেন। পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দলে আছেন আছেন এই পেসার।
শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান শাহাদাত হোসেন।

বাংলাদেশ টেস্ট দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।
দলে ফিরেছেন: মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।
বাদ পড়েছেন: শাহাদাত হোসেন।
এদিকে গত সরকারের আমলে সংসদ সদস্য ছিলেন সাকিব। হাসিনা সরকার পতনের পর তিনি জাতীয় দলে খেলতে পারবেন কিনা, তা নিয়েই উঠেছিল গুঞ্জন। সেই গুঞ্জনের মধ্যেই পাকিস্তান সফরের দলে জায়গা করে নিয়েছেন সাকিব।
১৫ সদস্যের দলে বিশেষজ্ঞ ব্যাটার ৭ জন (উইকেটরক্ষক লিটন দাসসহ)। অলরাউন্ডার দুজন-সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ। পেস বোলার রয়েছেন চারজন-শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। বিশেষজ্ঞ স্পিনার দুজন-নাঈম হাসান এবং তাইজুল ইসলাম।
আগামীকাল (১২ আগস্ট) পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডি এবং করাচিতে। সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ আগস্ট থেকে, দ্বিতীয় টেস্ট ৩০ আগস্ট থেকে।
বাংলাদেশ দল লাহোরে একত্রিত হবে এবং গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত।

পূর্ববর্তী পুলিশ ছাড়া আমাদের সমাজ চলতে পারে না: সাখাওয়াত হোসেন
পরবর্তী ক্ষমতাচ্যুত করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন শেখ হাসিনা