www.HelloBangla.News – লাইফস্টাইল – ৯ মে, ২০২৪: আজ দেওয়া হলো মাজাদার আচারি গোশতের রেশিপি। আপনি বাসায় সহজে তৈরি করতে পারবেন মাজাদার এই রান্নার রেসিপিটি।

উপকরণ:
গরুর মাংস ১ কেজি, সরিষার তেল হাফ কাপ, শুকনা মরিচ ৩ টা, পাঁচফোড়ন ১ টেবিল চামচ, আস্ত জিরা ১ চা চামচ, তেজপাতা ২ টা, পেঁয়াজ কুচি দেড় কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, গোল মরিচ গুঁড়া হাফ চা চামচ, টমেটো কুচি ১কাপ, টক দই হাফ কাপ, গরম পানি ২ কাপ, কাঁচা মরিচ ৭/৮ টা।
প্রণালী:
প্রথমে কড়াইয়ে সরিষার তেল দিয়ে এর মধ্যে এক এক করে পাঁচফোড়ন, শুকনো মরিচ ,তেজপাতা ও জিরা দিয়ে একটু হালকা ভেজে নিয়ে এর মধ্যে পিয়াজ কুঁচি দিয়ে একটু ভেজে নিব। এবার এর মধ্যে ২ টেবিল চামচ আদা ও রসুন বাটা এবং ১ টেবিল চামচ রাঁধুনি লাল মরিচের গুঁড়া ও ১ চামচ রাঁধুনি হলুদ গুড়া দিয়ে এবং হাফ চামচ ধনে গুঁড়া ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিব। এবার এর মধ্যে গরুর মাংস,টক দই ও টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দুই কাপ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করবো। রান্না হয়ে গেলে ঢাকনা খুলে দিব। ও ৭-৮ টা কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে উঠিয়ে নেব। এবং পরিবেশন করব।
রেসিপি দিয়েছেন: উম্মে সালমা










