মিয়ানমারের ৩ সেনা বাংলাদেশে আশ্রয় নিয়েছে

Asylum in Bangladesh - National - 30 March 2024
Asylum in Bangladesh - National - 30 March 2024

www.HelloBangla.News – জাতীয় – ৩০ মার্চ, ২০২৪: মিয়ানমারের অভ্যন্তরে সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে বেশ কয়েক মাস ধরে ক্ষমতা দখলের যুদ্ধের করণে সেখানে অস্তিরতা বিরাজ করছে। এই প্রেক্ষিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের ৩ সেনা সদস্য।

আজ শনিবার (৩০ মার্চ) ভোরে উপজেলার ঘুমধুম ইউপির ২ ওয়ার্ড তুমব্রু সীমান্ত দিয়ে প্রবেশের পর তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেন তারা।

জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান ক্ষমতা দখলের যুদ্ধে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে টিকতে না পেরে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমার সেনাবাহিনী তাতমাদো’র ৩ সেনা সদস্য। তাদের নিরস্ত্রীকরণ করে তম্ব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে।

এর আগে গত ১১ মার্চ তিন দফায় জামছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার জান্তাবাহিনীর তিনজন কর্মকর্তাসহ ১৭৭ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। তাদের নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটালিয়ন সদরের বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছিল।

পূর্ববর্তী মসজিদ পরিচ্ছন্নতায়, লাইজলের বিশেষ ক্যাম্পেইন “পরিচ্ছন্নতায় পবিত্রতা”
পরবর্তী কারুপল্লীতে এবারের ঈদের কালেকশন