আগামী ঈদে নতুন ছবি নিয়ে আসছেন সালমান

আগামী ঈদে সালমানের ছবি - বিনোদন - ১৩ মার্চ ২০২৪ (ফাইল ছিবি)
আগামী ঈদে সালমানের ছবি - বিনোদন - ১৩ মার্চ ২০২৪ (ফাইল ছিবি)

www.HelloBangla.News – বিনোদন – ১৩ মার্চ, ২০২৪: বলিউডে সালমান খান অভিনয় গুণে একটি নিজস্ব ইমেজ তৈরি করেছেন। আর সালমানের ছবি মানেই হিট। তাই ভক্তরা মুখিয়ে থাকেন তার নতুন ছবির জন্য। রমজান মাসের প্রথম দিনেই সালমান খান তার ভক্তদের সুখবর দিলেন। জানালেন আগামী বছর ঈদে তিনি বলিউডে উপহার দিবেন নতুন একটি ছবি। তবে কাহিনী সম্পর্কে কিছু জানাননি ভাইজান।

তবে নতুন ছবির ঘোষণা দেওয়ার পাশাপাশি এ বার দক্ষিণী পরিচালকের উপর ভারসা রেখেছেন সালমান খান। দক্ষিণী পরিচালক এ আর মুরুগাদসের পরিচালনায় এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন সালমান। ছবিটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা। সমাজমাধ্যমে সুখবর জানিয়ে সালমান জানিয়েছেন, ‘‘খুব আকর্ষণীয় একটা ছবির জন্য এ আর মুরুগাদস ও আমার বন্ধু সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে জুটি বাঁধলাম। এই সফরে আপনাদের শুভেচ্ছা কাম্য।’’ সালমান জানিয়েছেন ছবিটি আগামী বছর ইদে মুক্তি পাবে।

সলমনের এই ঘোষণার পরেই বলিউডে আলোচনা শুরু হয়েছে। ইন্ডাস্ট্রির একাংশের মতে, এখনও পর্যন্ত এটাই বছরের সবথেকে বড় ছবির ঘোষণা। সাজিদের প্রযোজনায় একাধিক ছবিতে দর্শক সলমনকে দেখেছেন। ‘জুড়ুয়া’ দিয়ে সেই যাত্রার সূত্রপাত। পরে ‘মুঝসে শাদি কারোগি’ ও ‘কিক’-এর মতো ছবিও দর্শককে উপহার দিয়েছে এই জুটি। অন্য দিকে ‘গজনি’ ছবিটি মুরুগাদসকে বলিউডে জনপ্রিয়তা এনে দেয়। তামিল ছবির হিন্দি সংস্করণে অভিনয় করেছিলেন আমির খান। উল্লেখ্য মুরুগাদস এই প্রথম সfলমfনকে পরিচালনা করতে চলেছেন। তবে ছবির বিষয় নিয়ে আপাতত কোনও তথ্য প্রকাশ করেননি নির্মাতারা। শোনা যাচ্ছে, ছবিতে সলমনের বিপরীতে ইন্ডাস্ট্রির প্রথম সারির কোনও অভিনেত্রীর কথা ভাবা হচ্ছে।

গত বছর সালমানের তিনটি ছবি মুক্তি পেয়েছিল। বছরের শুরুতেই ‘পাঠান’ ছবিতে তার ক্যামিয়ো দর্শকদের মন জয় করে। কিন্তু তার পর ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি দর্শকদের নিরাশ করেছিল। বছর শেষে ‘টাইগার ৩’-এর মাধ্যমে ফের ঘুরে দাঁড়ান সালমান। এ বার মুরুগাদস ভাইজানকে বড় পর্দায় কী ভাবে হাজির করেন দেখা যাক।

অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটির শুটিং হবে ভারত, পর্তুগাল ও ইউরোপীয় দেশগুলোতে। সিনেমাটি নির্মাণে প্রায় ৪০০ কোটি রুপি ব্যয় হবে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

পূর্ববর্তী ট্রাম্প এবং বাইডেন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন
পরবর্তী ঈদে ১৬ টি স্পেশাল ট্রেন চলবে