www.HelloBangla.News – লাইফস্টাইল – ১১ মার্চ, ২০২৪: রমজানে এমন খাবার প্রয়োজন যা হতে হবে স্বাস্থ্যসম্মত। এই ধরনের একটি ইফতারির আইটেম দেওয়া হল এবার। আপনি ইচ্ছা করলে বাইরের খাবার না খেয়ে বাসায় তৈরি করতে পারেন, চিকেন ব্রেড চপ।

উপকরণঃ
মুরগী মাংস হাড় ছাড়া-এক কাপ, ডিম-৪ টা, গাজর কুচি-১ কাপ, পাতা কপি কুচি-১ কাপ, আদা ও রসুন বাটা-দেড় চা চামচ, কাচারি-কুচি ৫ টা, টমেটো সস,সয়া সস,গোল মরিচ গুড়া, লবন, ধনে পাতা, তেল ও ব্রেক কাম পরিমান মতো।
প্রস্তুত প্রণালী:
প্রথমে স্টেপ- মুরগীর মাংস ধুয়ে পানি ঝরিয়ে আদা ও রসুন বাটা, সয়া সস, টমেটো সস, গোল মরিচ গুড়া, লবন, সব এক সাথে মেরিনেট করে ৩০ মিনিট রাখতে হবে, চুলায় তেল দিয়ে মেরিনেট করা মাংস টা দিয়ে হাল্কা আগুন এ রান্না করুন ১০ মিনিট মাংসের পানি শুকিয়ে এলে, গাজর ও পাতা কপি দিয়ে কিছু ক্ষন নাড়তে হবে সব শেষ এ ২ টা ডিম ভেঙে দিয়ে কাচা মরিচ, ধনে পাতা দিয়ে নামিয়ে নিতে হবে।
দ্বিতীয় স্টেপ- পাউ রুটির চার পাশ কেটে পানিতে ভিজিয়ে হাতের তালু দিয়ে পানি ঝরিয়ে, মাংসের পুর দিয়ে চেপে চেপে চপ আকারে বানাতে হবে। ফেটানো ডিমে ভিজিয়ে ব্রেড কাম এ গড়িয়ে ডুবো তেল এ লাল করে ভেজে গরম গরম পরিবেশন করুন চিকেন ব্রেড চপ।
রেসিপি দিয়েছেন: জাহানারা আকতার নীলা










