বেইলি রোডের সুলতানস ডাইন ও নবাবী ভোজ রেস্তোরাঁয় সিলগালা

সুলতানস ডাইন ও নবাবী ভোজে সিলগালা - জাতীয় - ৫ মার্চ ২০২৪
সুলতানস ডাইন ও নবাবী ভোজে সিলগালা - জাতীয় - ৫ মার্চ ২০২৪

www.HelloBangla.News – জাতীয় – ৫ মার্চ, ২০২৪: গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যুর ঘটনার পর অবৈধভাবে গড়ে ওঠা রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে রাজউক, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট।

এর অংশ হিসেবে মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ‘সুলতানস ডাইন’ রেস্টুরেন্টে গেলে তা বন্ধ থাকতে দেখে রাজউকের অভিযানিক দল।পরে রেস্টুরেন্টটি সিলগালা করে তারা।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার জানিয়েছেন, বেইলি রোডের সুলতানস ডাইন রেস্টুরেন্টে গেলে দেখা যায়, রেস্টুরেন্টটি বন্ধ করে রাখা হয়েছে। সেখানে একটি নোটিশে লেখা রয়েছে- ‘রেনোভেশন কাজের জন্য সাময়িকভাবে সুলতানস ডাইন বন্ধ রয়েছে’। এরপর বন্ধ থাকা রেস্টুরেন্টটি সিলগালা করে দেন

এদিকে রাজউকের টিম বেইলি রোডের নবাবী ভোজ রেস্টুরেন্ট পরিদর্শনে গেলে সেটিও বন্ধ পায়। তখন সেটিও সিলগালা করে দেয় রাজউক।

তবে বন্ধ থাকা দুটি রেস্টুরেন্ট সিলগালার সময় মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।

গ্রিন কোজি ভবনে আগুনের ঘটনার প্রেক্ষিতে ভবন ও রেস্টুরেন্ট সংশ্লিষ্ট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই অবহেলাজনিত দুর্ঘটনায় মৃত্যুতে ভবন মালিকসহ দায়ীদের বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী সীমান্ত রক্ষাসহ অন্যান্য কাজ বিজিবি দায়িত্বের সঙ্গে করছে: প্রধানমন্ত্রী
পরবর্তী পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মোদির অভিনন্দন