চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং

চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং
চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং নবনির্বাচিত প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে করমর্দন করছেন, পাশে প্রেসিডেন্ট শি চিনপিং। ছবি : গ্রেগ বেকার/রয়টার্স

নতুন প্রধানমন্ত্রী হিসেবে কমিউনিস্ট পার্টির নেতা লি কিয়াংকে (৬৩) বেছে নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১১ মার্চ) সকালে বেইজিংয়ে দেশটির পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসে তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে লি কিয়াংয়ের মনোনয়ন প্রস্তাব দেন। খবর বিবিসির।

লি কিয়াং চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের সাবেক কমিউনিস্ট পার্টির প্রধান। সে সঙ্গে তিনি শির ঘনিষ্ঠ মিত্র। ২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে শির চিফ অব স্টাফ হিসেবে কাজ করেছেন কিয়াং, যখন শি পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের প্রাদেশিক পার্টি সেক্রেটারি ছিলেন।

এদিকে সিনহুয়া জানিয়েছে, শনিবার লিউ জিনগুওকে ন্যাশনাল কমিশন অব সুপারভিশনের পরিচালকের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। সংস্থাটি সরকারের দুর্নীতি বিরোধী কাজ তদারকি করে। এ ছাড়াও ঝাং জুনকে সুপ্রিম পিপলস কোর্টের প্রেসিডেন্টের প্রার্থী হিসেবে এবং ইং ইয়ংকে প্রকিউরেটর জেনারেলের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

সূত্র : দ্য গার্ডিয়ান

পূর্ববর্তী জীবনধর্মী ভাল চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
পরবর্তী বিএনপিই চিতপটাং হয়ে গেছে সরকারকে নামাতে গিয়ে : তথ্যমন্ত্রী