নিজের লেখা ২টি বই এর মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী - জাতীয় - ২৮ ফেব্রুয়ারি ২০২ (ফাইল ছবি)
মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী - জাতীয় - ২৮ ফেব্রুয়ারি ২০২ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২৮ ফেব্রুয়ারি, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মন্ত্রিসভার বৈঠকে জাতিসংঘ ও জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের ওপর তাঁর রচিত দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন।

শেখ হাসিনার রচিত বই ‘সকলের তরে সকলে আমরা’-তে তাঁর জাতিসংঘে দেওয়া ১৯টি ভাষণ এবং সেগুলোর ইংরেজি অনুবাদ স্থান পেয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রীর রচিত অপর গ্রন্থ ‘আবাহন’ এ ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত জাতির উদ্দেশ্যে দেওয়া তাঁর গুরুত্বপূর্ণ ভাষণগুলো স্থান পেয়েছে।

প্রধানমন্ত্রীর স্পীচ রাইটার এম. নজরুল ইসলাম বই দু’টির গ্রন্থনা ও সম্পাদনা করেন

সূত্র: বাসস

পূর্ববর্তী শপথ নিলেন আওয়ামী লীগের ৪৮ জন নারী সংসদ সদস্য
পরবর্তী বিশ্বে বহুল ব্যবহৃত ভাষাগুলির মধ্যে বাংলার অবস্থান সপ্তম