আমাদের লক্ষ্য বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তরিত করা: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাকে দাপ্তরিক ভাষায় রূপান্তরিত করা পররাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ২১ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
বাংলাকে দাপ্তরিক ভাষায় রূপান্তরিত করা পররাষ্ট্রমন্ত্রী - জাতীয় - ২১ ফেব্রুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২১ ফেব্রুয়ারি ২০২৪: আমাদের লক্ষ্য বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তরিত করা, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ বুধবার(২১ ফেব্রুয়ারি)সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে অমর ভাষা শহিদদের প্রতি আওয়ামী লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যে প্রতিবাদ দিবস হবে, সে সময়ের তরুণ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানায় বসে এ সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই ২১ ফেব্রুয়ারিতে মায়ের ভাষার দাবিতে আমাদের পূর্বসূরিরা জীবন দিয়ে ভাষার দাবি প্রতিষ্ঠা করেন।”

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে অভিষিক্ত হওয়া আন্তর্জাতিক অঙ্গনে আমাদের জাতীয় জীবনের এক বিশাল অর্জন। আজকে আমাদের লক্ষ্য ও স্বপ্ন হচ্ছে, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তরিত করা। সারা পৃথিবীতে ৩৫ কোটির বেশি বাংলা ভাষাভাষী মানুষ আছে।”

সূত্র: বাসস

পূর্ববর্তী বিশ্বজুড়ে হামের সংক্রমণ বেড়েছে ৭৯ শতাংশ
পরবর্তী ২১ ফেব্রুয়ারি আমাদের ভাষা, সংস্কৃতি এবং চেতনা: সেতুমন্ত্রী