Tag: জাতিসংঘ

  • বাংলাদেশের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

    বাংলাদেশের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

    www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৪: জাতিসংঘের বাংলাদেশের উপ-মুখপাত্র ফারহান হক। বলেছেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ।

    আজ সোমবার (৬ আগস্ট) জাতিসংঘ এক বিবৃতিতে এ তথ্য জানায়।

    নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ফারহান জানান, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং একটি অন্তর্বর্তী সরকার গঠনসহ বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

    জাতিসংঘ সব পক্ষকে শান্ত ও সংযমে থাকার জন্য অনুরোধ করেছে এবং একটি শান্তিপূর্ণ সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বের ওপর জোর দিয়েছে।

    শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের অধিকারকে সম্মান করার জন্য সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান ফারহান।

    কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন।

  • জাতিসংঘ ইসরায়েলকে যুদ্ধাপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে

    জাতিসংঘ ইসরায়েলকে যুদ্ধাপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২১ জুন, ২০২৪: ইসরায়েলকে গাজায় যুদ্ধাপরাধ ঘটানো এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা করেছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের। এই বিষয়ে নতুন এক তদন্ত প্রতিবেদনে প্রকাশ করেছে সংঘটি।

    জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পর্ষদের অধিবেশনে গত ৭ অক্টোবর থেকে গাজায় সংঘটিত নানা ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।

    তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষ দায়ী।

    অধিবেশনে পর্ষদের চেয়ারপারসন নাভি পিল্লাই জানান, জোর করে গাজার প্রায় পুরো জনগোষ্ঠীকে ছোট আবদ্ধ এলাকায় ঠেলে দিয়েছে ইসরায়েল।

    ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলায় হামাসসহ ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলোও যুদ্ধাপরাধ করেছে।

    নাভি পিলের নেতৃত্বাধীন তদন্ত প্যানেল আরও বলছে, জনবহুল এলাকায় ইসরায়েলের ভারী অস্ত্র ব্যবহার যুদ্ধাপরাধ ঘটিয়েছে। গাজায় লোকজনকে অনাহারে রাখা, নির্বিচারে আটক এবং হাজার হাজার শিশুকে হত্যা এবং তাদের পঙ্গুত্বের মতো কারণে ইসরায়েলকে যুদ্ধাপরাধে অভিযুক্ত করা হয়েছে।

    এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,  গত আট মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েলি হামলায় ৩৭ হাজার ৩৯৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন সাড়ে ৮৫ হাজারের বেশি। দেশটিতে ওষুধ ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

  • বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার বলে জানিয়েছেন গুতেরেস

    বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার বলে জানিয়েছেন গুতেরেস

    www.HelloBangla.News – জাতীয় – ৩১ মে, ২০২৪: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার বলে বর্ণনা করেছেন। জাতিসংঘ সদর দপ্তরে সরকারি দায়িত্বে যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

    আজ শুক্রবার (৩১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

    সেখানে আন্তোনিও গুতেরেস বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ জাতিসংঘের অনেক কর্মযজ্ঞে  উল্লেখযোগ্য অবদান রেখেছে। সেই কারণেই আমরা বাংলাদেশকে জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে বিবেচনা করি।

    জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা জানান। তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে সে দেশের সেনাবাহিনী তরুণ রোহিঙ্গাদের জোরপূর্বক নিয়োগ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ।

    দ্বিপাক্ষিক এ বৈঠকে মহাসচিব জলবায়ু পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের অভিযোজন ও প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতার প্রশংসা করেন।

    পররাষ্ট্রমন্ত্রী হাছান নিম্ন আয়ের দেশের কাতার থেকে বাংলাদেশের উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সহযোগিতা কামনা করলে গুতেরেস এ বিষয়ে বিশ্বসংস্থার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তিনি বলেন, এ জন্য বাংলাদেশকে পুরস্কৃত করা উচিত, শাস্তিদান নয়।

    পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান ফিলিস্তিনের গাজায় সংঘাতসহ চলমান বিশ্বের কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় মহাসচিবকে তার নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাফায় সংঘাত এড়াতে সেখানে জাতিসংঘ মহাসচিব যেভাবে নিজে উপস্থিত হয়েছিলেন, শান্তিপ্রিয় বিশ্ববাসী তার প্রশংসা করেছে।

    এ সময় রোহিঙ্গা সংকটের ওপর বিশ্বের আলোকপাত বজায় রাখা, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রিত প্রায় ১৩ লাখ রোহিঙ্গার মর্যাদার সঙ্গে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন এবং মিয়ানমারের রাখাইনে সংঘাতময় পরিস্থিতির উন্নতিকল্পে জাতিসংঘের জোরদার ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

    জাতিসংঘ মহাসচিব গত দশকে বাংলাদেশের অসামান্য অগ্রগতির প্রশংসা করলে ড. হাছান তাকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি ও দক্ষ নেতৃত্বের কারণেই বাংলাদেশ অনেক আগেই সামাজিক, অর্থনৈতিক, মানবিক সূচকসহ সব সূচকে পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। এছাড়া গত কয়েক বছরে অনেক সূচকে ভারতকেও ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক অর্থ তহবিলের পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সালে মাথাপিছু আয়েও ভারতকে ছাড়িয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।

    পররাষ্ট্রমন্ত্রী হাছান গত ৫০ বছর ধরে বাংলাদেশ ও জাতিসংঘের দৃঢ় অংশীদারিত্ব এবং উন্নয়নে সহায়তার জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান।বাংলাদেশের জাতিসংঘে যোগদানের অর্ধশত বছরপূর্তিতে গুতেরেসকে বাংলাদেশ সফরের সাদর আমন্ত্রণ জানান তিনি।

    নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গীরা ও মিশনের কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

  • ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য সমর্থন দিচ্ছে সাধারণ পরিষদ

    ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য সমর্থন দিচ্ছে সাধারণ পরিষদ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১০ মে, ২০২৪: জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য যোগ্য বলে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে । আজ শুক্রবার (১০ মে) ফিলিস্তিনের পূর্ণ সদস্য হওয়া নিয়ে আবারও ভোট হতে চলেছে। এসময় ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার যোগ্য বলে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

    গত মাসে ১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের সদস্যপদ দেওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপরই সেই আবেদন নবায়ন করে পুনরায় জমা দেয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সেই প্রস্তাবেই ভোট হতে চলেছে আজ। এই ভোটাভুটি সফল হলে কার্যকরভাবে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে ফিলিস্তিন। কূটনীতিকরা বলেছেন, খসড়া প্রস্তাবটি এবার পাস হওয়ার জন্য প্রয়োজনীয় সমর্থন পেতে পারে।

    ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে অনুষ্ঠিতব্য এই ভোট ফিলিস্তিনিদের সমর্থনের বৈশ্বিক সমীক্ষা হিসেবে কাজ করবে। জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার জন্য একটি আবেদন প্রথমে নিরাপত্তা পরিষদ ও পরে সাধারণ পরিষদে অনুমোদিত হতে হয়।

    সাধারণ পরিষদ একা জাতিসংঘের পূর্ণ সদস্যপদের অনুমোদন দিতে পারে না। তবে খসড়া প্রস্তাবটিতে শুক্রবার ভোট হওয়ার পর, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে কিছু অতিরিক্ত অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে ফিলিস্তিন। যেমন, সাধারণ পরিষদের অ্যাসেম্বলি হলে জাতিসংঘের অন্য সদস্যদের মতো একটি আসন পাবে তারা। তবে ভোট প্রয়োগের কোনো ক্ষমতা তাদের হাতে থাকবে না।

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল-হামাস যুদ্ধের সাত মাস পেরিয়ে গেছে। এরই মধ্যে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপন বিস্তৃত করে চলেছে ইসরায়েল। বিষয়টিকে বেআইনি বলে মনে করে জাতিসংঘ। তাই জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পেতে বারবার চাপ দিচ্ছে ফিলিস্তিন।

    বর্তমানে জাতিসংঘের সদস্য নয় এমন একটি পর্যবেক্ষক রাষ্ট্র ফিলিস্তিন। ২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের পাস হওয়া দ্বি-রাষ্ট্র সমাধান চুক্তির আওতায় এই স্বীকৃতি পায় দেশটি। আর পূর্ণ সদস্যপদের জন্য নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্য রাষ্ট্রের অনুমোদন প্রয়োজন।

    ধারণা করা হচ্ছে পূর্ণ সমস্যপদ লাভ করেল ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাতের অবসান ঘটবে।

  • গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ

    গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৬ মার্চ, ২০২৪: পাঁচ মাসেরও বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলি হামলা। ইসরায়েলের সঙ্গে হামাসের এই যুদ্ধে প্রায় ৩২ হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এই প্রেক্ষিতে প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাতে পেরেছে।

    ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকায় নিরাপত্তা পরিষদ সোমবার যুদ্ধবিরতির দাবি সম্বলিত প্রস্তাবটি পাশ করতে পেরেছে। এর আগের একের পর এক প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেয়ায় নিরাপত্তা পরিষদ কোন প্রস্তাব পাশ করতে পারেনি।

    যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত থাকায় নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি ১৪ ভোটে পাশ হয়। এতে গাজায় অবিলম্বে স্থায়ী ও টেকসই যুদ্ধবিরতি এবং গত বছরের ৭ অক্টোবর হামাস যেসব ইসরায়েলী জিম্মিকে আটক করেছিল তাদের ছেড়ে দেয়ার দাবি জানানো হয়।

    স্লোভেনিয়া ও সুইজারল্যান্ডসহ নিরাপত্তা পরিষদের আরব ব্লকের বর্তমান সদস্য আলজেরিয়া সফল এই প্রস্তাবের খসড়া তৈরি করে।

    যুক্তরাষ্ট্র এর আগের প্রস্তাবগুলোয় ভেটো দেয়। কিন্তু গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েল অভিযান চালানোর পরিকল্পনা থেকে এখনও সরে না আসায় কার্যত হতাশ যুক্তরাষ্ট্র।

    উল্লেখ্য,গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এরপরই ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু করে যা এখনও অব্যাহত রয়েছে।

    ইসরায়েলী হামলায় এই পর্যন্ত ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনী নিহত হয়েছে, যার অধিকাংশ নারী ও শিশু

  • আমাদের লক্ষ্য বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তরিত করা: পররাষ্ট্রমন্ত্রী

    আমাদের লক্ষ্য বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তরিত করা: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২১ ফেব্রুয়ারি ২০২৪: আমাদের লক্ষ্য বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তরিত করা, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

    আজ বুধবার(২১ ফেব্রুয়ারি)সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে অমর ভাষা শহিদদের প্রতি আওয়ামী লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি যে প্রতিবাদ দিবস হবে, সে সময়ের তরুণ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলখানায় বসে এ সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই ২১ ফেব্রুয়ারিতে মায়ের ভাষার দাবিতে আমাদের পূর্বসূরিরা জীবন দিয়ে ভাষার দাবি প্রতিষ্ঠা করেন।”

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে অভিষিক্ত হওয়া আন্তর্জাতিক অঙ্গনে আমাদের জাতীয় জীবনের এক বিশাল অর্জন। আজকে আমাদের লক্ষ্য ও স্বপ্ন হচ্ছে, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষায় রূপান্তরিত করা। সারা পৃথিবীতে ৩৫ কোটির বেশি বাংলা ভাষাভাষী মানুষ আছে।”

    সূত্র: বাসস