ইমরানের ভাষণ সম্প্রচার, টিভির লাইসেন্স স্থগিত

ইমরানের ভাষণ সম্প্রচার, টিভির লাইসেন্স স্থগিত

ইমরানের ভাষণ সম্প্রচার ইস্যুতে এ পর্যন্ত দুবার এআরওয়াই’র লাইসেন্স স্থগিত করা হলো। এরইমধ্যে পাকিস্তানে ইমরানের ভাষণ সম্প্রচার নিষিদ্ধ করেছে পিইএমআরএ।

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণ সম্প্রচার করায় দেশটির অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল এআরওয়াই’র লাইসেন্স স্থগিত করা হয়েছে ।

পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির (পিইএমআরএ) বরাত দিয়ে ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংস্থাটি জানায়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ, ঘৃণ্য, অপবাদ এবং অযৌক্তিক বিবৃতি সম্প্রচার করা পাকিস্তানের সংবিধানের ১৯ অনুচ্ছেদের সম্পূর্ণ লঙ্ঘন।

সরকারি উপহার কেনা ও বেচা সংক্রান্ত তোশাখানা মামলার শুনানিতে আদালতে উপস্থিত না হওয়ায় রোববার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের জন্য লাহোরের তার বাড়িতে যায় পুলিশ। শেষ পর্যন্ত সেখানে তাকে পাওয়া যায়নি জানিয়ে সেখান চলে আসে পুলিশ। পরে ওই বাড়ি থেকেই নেতা-কর্মীদের উদ্দেশে ভাষণ দেন ইমরান।

পিইএমআরএর আদেশে বলা হয়, সব ধরনের স্যাটেলাইট টিভি চ্যানেলে ইমরানের বক্তব্য বা সংবাদিকদের সঙ্গে যেকোনো ধরনের আলাপ রেকর্ড বা লাইভ আকারে সম্প্রচার বা পুনঃপ্রচার করা যাবে না। এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে ।

পূর্ববর্তী বাংলাদেশ-কাতার বিজনেস ফোরাম গঠনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
পরবর্তী বিচ্ছিন্ন ঘটনা নিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা খোজে: তথ্যমন্ত্রী