www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৩ জানুয়ারি, ২০২৪: বাংলাদেশের বেসরকারি খাতেও অংশীদারিত্ব বাড়ানোর কথা জানিয়েছে ওয়াশিংটন। এছাড়া বাংলাদেশের সঙ্গে মার্কিন অংশীদারিত্বকে আরও গভীর করার ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করার পাশাপাশি, জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতাসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়াতে আগ্রহী দেশটি।
স্থানীয় সময় সোমবার (২২ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এসব কথা বলেছেন।
পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, “বাংলাদেশের সাথে আমাদের অংশীদারিত্বকে আরও গভীর করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো পদক্ষেপ রয়েছে এবং (এই ধরনের পদক্ষেপ) নেওয়া অব্যাহত থাকবে।”
বেদান্ত প্যাটেল বলেন, “বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব গাঢ় করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু ধাপ বা পদক্ষেপ আছে এবং তা অব্যাহত থাকবে। আপনি হয়তো এর আগে আমাকে বলতে শুনে থাকবেন, বাংলাদেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্কের বার্ষিকী ছিল গত বছর। বিভিন্ন ক্ষেত্রে এটা অব্যাহত থাকবে। বিশেষ করে জলবায়ু বিষয়ে সহযোগিতা, নিরাপত্তা সহযোগিতার বিষয়গুলো। এসব খাতে আমরা বিশ্বাস করি সম্ভাবনা আছে।”
তিনি আরও বলেন, “আপনি আমাকে এখানে আগেও বলতে শুনেছেন, গত বছর বাংলাদেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্কের বার্ষিকী ছিল এবং এমন বেশ কয়েকটি ক্ষেত্র রয়েছে – বিশেষ করে জলবায়ু সহযোগিতা, নিরাপত্তা সহযোগিতা – যেখানে আমরা বিশ্বাস করি (অংশীদারিত্বকে আরও গভীর করার) সুযোগ রয়েছে।”
