নির্বাচন বর্জনকারীরা নতুন করে ষড়যন্ত্র করছে: সেতুমন্ত্রী

ষড়যন্ত্র করছে সেতুমন্ত্রী - রাজনীতি - ১৩ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)
ষড়যন্ত্র করছে সেতুমন্ত্রী - রাজনীতি - ১৩ জানুয়ারি ২০২৪ (ফাইল ছবি)

www.HelloBangla.News – রাজনীতি – ১৩ জানুয়ারি, ২০২৪: নির্বাচন বর্জনকারীরা নতুন করে ষড়যন্ত্র করছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “নির্বাচন বর্জনকারীরা এখনো কিছু হটেননি, তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। ”

আজ শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি৷

সেতুমন্ত্রী বলেন, “আজকে তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। এ সরকার যেন থাকতে না পারে। তারা আশা করছেন কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা দেশে আসবে। কিন্তু শেখ হাসিনা ভিসা বিধি নিষেধের কোনো পরোয়া করেন না।”

তিনি আরো বলেন, “আওয়ামী লীগ রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে চায়। কিন্তু বিরোধীরা রাজনীতিতে সহিংসতা ও সন্ত্রাসের উপাদান যুক্ত করলে যা করণীয় সবই করা হবে।”

পূর্ববর্তী দেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে
পরবর্তী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর