Tag: ষড়যন্ত্র

  • কোটাবিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা: ডিবি প্রধান

    কোটাবিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা: ডিবি প্রধান

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ জুলাই, ২০২৪: কোটাবিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা, বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা বিভাগ) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, “অর্থ-অস্ত্র দিয়ে একটি গ্রুপ কাজ করছে, একই গ্রুপ গুজব ছড়িয়ে কোটাবিরোধী (কোটা সংস্কার) আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। যারা গুজব ছড়াচ্ছে ও অর্থ দিয়ে সহযোগিতা করছে, তারা অতীতেও ষড়যন্ত্র করেছে। আমরা তাদের ছাড় দিইনি।”

    আজ বুধবার (১৭ জুলাই) সকালে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন দাবি করেন।

    ডিবি প্রধান বলেন, “যারা রাজনীতিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য কোমলমতি ছাত্রদের ব্যবহার করে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ, রেলের স্লিপার তোলা, মেট্রোরেল বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, তাদের সবার নাম আমরা পেয়েছি। তাদের বিরুদ্ধে শিগগির ডিএমপির এবং গোয়েন্দা পুলিশের অভিযান চলবে।”

    তিনি বলেন, “কয়েকদিন ধরে সাধারণ ছাত্ররা কোটাবিরোধী আন্দোলন করছিল। সাধারণ ছাত্রদের ক্লাসে যাওয়ার জন্য আদালত নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশনাকে উপেক্ষা করে একটি গ্রুপ বিভিন্ন জায়গায় বসে সরকারবিরোধী স্লোগান দেওয়া শুরু করে।”

    ডিবি প্রধান বলেন, “ওই গ্রুপ গাড়িতে আগুন, রেল লাইনের স্লিপার তোলা, মেট্রোরেল বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। সবগুলো বিষয় গোয়েন্দা পুলিশ নিবিড় পর্যবেক্ষণ করেছে। ওই গ্রুপই কোটাবিরোধী আন্দোলনকে অন্যদিকে নিতে অর্থ-পানি-লাঠি-অস্ত্র সরবরাহ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চালাচ্ছে।”

    তিনি আরও বলেন, “মঙ্গলবার রাতেও প্রেস ক্লাবে দুটি বাসে আগুন, বিভিন্ন জায়গায় ককটেল নিক্ষেপ করেছে তারা। গাড়িতে আগুন দেওয়া কোমলমতি সাধারণ ছাত্রদের কাজ নয়। এ ছাড়া স্বাধীনতাবিরোধী কয়েকটি ছাত্র সংগঠন কয়েকটি জায়গায় মিছিল-সমাবেশ করেছে। আদালতের নির্দেশনা না মেনে কোটাবিরোধী আন্দোলন ভিন্ন দিকে চালানোর অপচেষ্টা চলছে।”

    হারুন অর রশীদ আরও বলেন, “মঙ্গলবার রাতে বিএনপি অফিসে অভিযান চালিয়ে শতাধিক ককটেল, পাঁচ বোতল পেট্রোল, ৫০০ লাঠিসোঁটা, সাতটি দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছাত্রদল ও অঙ্গ সংগঠনের সাতজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।”

  • ছাত্রলীগের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: ব্যারিস্টার সুমন

    ছাত্রলীগের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে: ব্যারিস্টার সুমন

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ জুলাই, ২০২৪: ছাত্রলীগের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, বলে জানিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি বলেন, “ছাত্রলীগকে কিভাবে অজনপ্রিয় করা যায় তার একটি চক্রান্ত চলছে। কারণ, আপনি যখন দুটি দলকে মুখোমুখি করবেন, ছাত্রলীগ যদি কাউকে বাড়ি দেয় বা বাড়ি খায় তখন এটি আরো খারাপ পরিস্থিতির দিকে যাবে, ছাত্রলীগকে আরো অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলছে।”

    আজ মঙ্গলবার (১৬ জুলাই) গণমাধ্যমের কাছে তিনি এ মন্তব্য করেন।

    ব্যারিস্টার সুমন বলেন, “আমি ছাত্রলীগকে বলব, আপনারা প্রকৃতপক্ষে যদি কাউকে প্রতিহত করেন, তাহলে যারা আন্দোলনের বাইরে থেকে এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায় তাদেরকে প্রশাসনের কাছে হস্তান্তর করবেন।”

    তিনি আরও বলেন, “তারা আদর্শের ব্যত্যয় ঘটিয়ে হয়তো কেউ কেউ অতিরিক্ত আবেগ দেখাচ্ছে। এটি দেখাতে গিয়ে পুরো দলের বদনাম হচ্ছে। সাধারণ আন্দোলনকারীদের পক্ষে যদি কেউ ছাত্রলীগকে মারে বা অন্যকাউকে মারে তখন তাদেরও বদনাম হচ্ছে। সংঘর্ষ-সন্ত্রাসের মধ্য দিয়ে কোনো সমাধান আসবে না বরং আমরা আরো পিছিয়ে যাব। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য আমরা সামনের দিকে আগাচ্ছি। আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে।”

    ব্যারিস্টার সুমন বলেন, “একজন এমপি হিসেবে আপনাদের কাছে আমি দাবি জানাচ্ছি, অযথা সন্ত্রাস-আন্দোলনের দিকে গিয়ে ভাঙাভাঙির দিকে গিয়ে রক্তাক্ত অবস্থায় আমাদের কোনো সমাধান হয় না।”

    তিনি বলেন, “ছাত্রলীগ এবং সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে গতকাল যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। এই পরিস্থিতি যেকোনোভাবে বন্ধ করতে হবে। গতকাল যারা আহত হয়েছে আমি সরকারের কাছে দাবি জানাব, সবাইকে পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করতে।”

    ছাত্রলীগ কি মারধর করে ভুল করেছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ছাত্রলীগ যদি কোনো মারধরের ঘটনার সঙ্গে জড়িত থাকে তবে এটা ছাত্রলীগের কোনো দলীয় সিদ্ধান্ত না। এটা হচ্ছে অতি আবেগ, কিছু কিছু লোক হাইব্রিড থাকে তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে অন্যকে মারছে। তারা কি বোঝে না আমি যখন একজনকে মারছি তখন এটা সারা বাংলাদেশে ভিডিও হচ্ছে। আমার দলের ক্ষতি হচ্ছে, এটা কি তারা বোঝে না? যারা বোঝে তারা কখনও মারবে না। আর যারা মারে এরা প্রকৃত ছাত্রলীগ না।”

  • সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ এগিয়ে যাবে: পররাষ্ট্রমন্ত্রী

    সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ এগিয়ে যাবে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৪ জুন, ২০২৪: সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ এগিয়ে যাবে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, “নির্বাচনে হেরে গিয়ে এখন তারা (বিএনপি-জামাত) নানা ষড়যন্ত্রে লিপ্ত। লাভ হবে না, সব ষড়যন্ত্র আমরা আল্লাহর রহমতে মোকাবিলা করেছি। ভবিষ্যতেও সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে”।

    আজ মঙ্গলবার (৪ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের দেশে আদালত স্বাধীনভাবে কাজ করে এবং আমাদের দেশের দুর্নীতি দমন কমিশনও স্বাধীনভাবে কাজ করে। কাগজে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কারও কারও রেফারেন্স দিয়ে বলেছেন, এরাই হচ্ছে আওয়ামী লীগের শাসনের মুখ। বিএনপির দুঃশাসন একটু মনে করিয়ে দিতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছেও একটু তুলে ধরতে চাই, আপনারা যখন ক্ষমতায় ছিলেন, বাংলাদেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। চারবার এককভাবে চ্যাম্পিয়ন, আর একবার হয়েছে যুগ্মভাবে”।

    তিনি আরও বলেন,  “আর আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের (তারেক) বিরুদ্ধে এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গিয়েছে। তার (তারেক) এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর দুর্নীতির টাকা বিদেশ থেকে ফেরত আনা হয়েছে। ২১ আগস্ট হামলার কারণে এবং দুর্নীতির কারণে তার (তারেক) সাজা হয়েছে। খালেদা জিয়ারও শাস্তি হয়েছে দুর্নীতির কারণে। আপনাদের দুর্নীতি-সন্ত্রাসের মুখ হচ্ছে তারেক রহমান। বিএনপির দুর্নীতি-দুঃশাসনের বরপুত্র তারেক রহমান। আর তাদের মুখপাত্র হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চোরের মায়ের বড় গলা কথাটি তার ক্ষেত্রে প্রযোজ্য”।

    তিনি আরও বলেন, “আমরা অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে দেশ পরিচালনা করছি। কেউ দুর্নীতি, অন্যায়, অনিয়ম করলে বিচার হয় আমাদের দেশে। আর আপনারা যখন ক্ষমতায় ছিলেন, তখন আপনারা হাওয়া ভবন প্রতিষ্ঠা করে দুর্নীতি এবং দুঃশাসনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন”।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিবের সঙ্গে আমার বৈঠক হয়। তিনি তখন আমাকে বললেন, তোমরা তো তোমাদের অঞ্চলে শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিকভাবে সবচেয়ে এগিয়ে। কিন্তু আজকে যখন দেশ এগিয়ে যায় তখন বিএনপি-জামায়াত এবং কিছু কিছু নামধারী বিশেষজ্ঞ-বুদ্ধিজীবী পরিচয়ধারী, তারা কোনো কিছু দেখতে পায় না। তারা শুধু সরকারের বিরুদ্ধে বিষোদগার করে চলেছে। কোনো উন্নয়ন হলেই তারা সেখানে কিন্তু খোঁজে। কিছু নামধারী বুদ্ধিজীবী সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালায়”।

    হাছান মাহমুদ বলেন, “আজকে আমি আপনাদের মাধ্যমে বলবো, চোরের মায়ের এখন বড় গলা। দুর্নীতি দুঃশাসনের বরপুত্র তারেক রহমানের মহাসচিবেরও আজ বড় গলা। সুতরাং সবাইকে আজকে একটু সাবধান হতে হবে”।

    স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে ও বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েলের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা এম এ করিম, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাহ আলী খান জিন্নাহ প্রমুখ।

  • গণতান্ত্রিক ধারাবাহিকতা বিনষ্টে বিএনপি ষড়যন্ত্র করছে: সেতুমন্ত্রী

    গণতান্ত্রিক ধারাবাহিকতা বিনষ্টে বিএনপি ষড়যন্ত্র করছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১৮ এপ্রিল, ২০২৪: গণতান্ত্রিক ধারাবাহিকতা বিনষ্টে বিএনপি ষড়যন্ত্র করছে, বলে  এক বিবৃতিতে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ৷ তিনে বলে, “প্রকৃতপক্ষে গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নেই। একদিকে তারা অগুন-সন্ত্রাসীদের লালন-পালন করছে, অন্যদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলে বিরোধীদল দমনের মিথ্যা অভিযোগ উপস্থাপন করছে। বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বিনষ্টে বিএনপি লাগাতারভাবে ষড়যন্ত্র-চক্রান্ত ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে। ”

    আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি নেতাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের এ কথা জানান।

    বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতারা লাগাতারভাবে মিথ্যাচার করে যাচ্ছেন।”

    সেতুমন্ত্রী বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণতন্ত্র ও নির্বাচন বানচালের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে মেতে উঠেছিল বিএনপি। ইতোপূর্বে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে বিএনপি-জামায়াত অপশক্তি সারাদেশে ভয়াবহ অগ্নিসন্ত্রাস চালিয়ে শত শত নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করেছিল। তাদের এই ভয়াবহ সম্মিলিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেই বিএনপি নেতারা বিরোধী দল দমনের কথা বলে। সরকার বেপরোয়াভাবে কাউকে কারাগারে পাঠাচ্ছে না। বরং সন্ত্রাস ও সহিংসতার অভিযোগে অভিযুক্ত বিএনপির নেতা-কর্মীরা আইন ও আদালতের মুখোমুখি হচ্ছে এবং জামিনে মুক্তিও পাচ্ছে। তবে যারা নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, জনগণের জানমালের ক্ষয়-ক্ষতি করেছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে, সেসব সন্ত্রাসী ও তাদের গডফাদারদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা ও মহামান্য আদালত যথাযথ আইনি পদক্ষেপ নেবে।”

    বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় মন্তব্য করে তিনি বলেন, “এ কারণে বিএনপি নেতারা বিরোধী দল দমনের মিথ্যা অভিযোগ তুলে সন্ত্রাসীদের সুরক্ষা দেওয়ার অপচেষ্টা করছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আওয়ামী লীগ বিরোধী দল দমনে বিশ্বাস করে না। তবে সন্ত্রাসীদের কোনো ছাড় নেই, সে যে দলেরই হোক না কেন, সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে।”

    বিবৃতিতে সেুতমন্ত্রী বলেন, “বিএনপি নেতারা উপজেলা নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর ও রাজনৈতিক শিষ্ঠাচার বর্হিভূত বক্তব্য দিচ্ছেন। আওয়ামী লীগ গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশে বদ্ধপরিকর। জনগণের ক্ষমতায়ন প্রতিষ্ঠা করতে স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের নির্বাচন গুরুত্ব অপরিসীম। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি বরাবরের ন্যায় নির্বাচন ও দেশের গণতন্ত্রবিরোধী অবস্থান নিয়েছে। সে কারণে জনগণও তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপি নির্বাচন বিরোধী অবস্থান নেওয়ায় ভিন্ন প্রেক্ষাপটে আওয়ামী লীগকেও কৌশলগত অবস্থান নিতে হয়েছে। তাই আওয়ামী লীগ এবার দলীয় প্রতীক বরাদ্দ দিচ্ছে না। দল ও দলের বাইরে জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি যাতে নির্বাচিত হয় সেটাই আওয়ামী লীগ প্রত্যাশা করে।”

    তিনি আরও বলেন, “উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী, এমপি ও দলীয় নেতারা যেন কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারেন, সেজন্য বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কঠোর সাংগঠনিক নির্দেশনা দেওয়া হয়েছে।”

    সেতুমন্ত্রী বলেন, “প্রথম ধাপের নির্বাচন উপলক্ষে সারাদেশে প্রার্থীদের ব্যাপক প্রচার-প্রচারণা এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হচ্ছে। দেশের জনগণ যখন নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, বিএনপি নেতারা তখন বরাবরের মতো দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে। বিএনপি নির্বাচনী ব্যবস্থাকে বাধাগ্রস্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করতে চায়। আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্রকে সুসংহত করতে নিরন্তন সংগ্রাম চালিয়ে আসছে। আমরা বিএনপির গণতন্ত্রবিরোধী অপতৎপরতা সম্পর্কে সবাইকে সচেতন ও সতর্ক থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দিতে সংগঠনের নেতা-কর্মীদের অনুরোধ জানাচ্ছি।”

  • সেই অপশক্তি দেশকে পেছনে নিয়ে যেতে ষড়যন্ত্র করছে: পররাষ্ট্রমন্ত্রী

    সেই অপশক্তি দেশকে পেছনে নিয়ে যেতে ষড়যন্ত্র করছে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২২ মার্চ, ২০২৪: সেই অপশক্তি দেশকে পেছনে নিয়ে যেতে ষড়যন্ত্র করছে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের। তিনি বলেন, “স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে ৯.৫ শতাংশ প্রবৃদ্ধির বেগে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তখন যে অপশক্তি বঙ্গবন্ধুকে হত্যার পটভূমি তৈরি করেছিল, হত্যায় জড়িত ছিল, শুধু বঙ্গবন্ধু নয় স্বাধীনতারও বিরোধিতা করেছিল, সেই অপশক্তির ধারাবাহিক অপশক্তি এখন দেশের উন্নয়ন অগ্রগতি ভেস্তে দিতে, দেশকে পেছেনে নিয়ে যেতে ষড়যন্ত্রে লিপ্ত। তারা প্রকাশ্যেই দেশকে পেছনে নেওয়ার জন্য ”টেক ব্যাক বাংলাদেশ” শ্লোগান দেয়।”

    আজ শুক্রবার (২২ মার্চ) রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় চলমান রাজনীতি প্রসংগে তিনি এ কথা বলেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ একটি রাজনৈতিক অপশক্তি বারবার দেশে গণতন্ত্র নস্যাৎ করতে চেয়েছে, সেই চক্রান্তেই বিএনপি গত নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছিল, কিন্তু ব্যর্থ হয়ে দিবাস্বপ্নের চূড়া থেকে ধপাস করে পড়ে গিয়ে এখন হাঁটছে, লিফলেট দিচ্ছে।”

    মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা হাঁটেন, দৌড়ান কিন্তু আবার যদি মানুষ পোড়ানোর অপচেষ্টা করেন, জনগণ উচিত শিক্ষা দেবে।”

    কিছু ব্যক্তিবিশেষও এই অপশক্তির সাথে যুক্ত হয়েছে যারা বিশ্বের সামনে দেশকে দরিদ্র বলে অপপ্রচার চালিয়ে নিজে নানা পুরস্কার নেয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “ড. ইউনূসের প্রতি সম্মান রেখেই বলতে চাই, দেশের মানুষের দু:খ-দুর্দশা নিয়ে তার কোনো চিন্তা নাই। দেশে যখন বন্যা হয় তখন তাকে পাওয়া যায় না, দেশে যখন মানুষ পোড়ানো হয় তখন তার কোনো বক্তব্য পাওয়া যায় না, দেশে যখন দুর্যোগ হয় তখন ড. ইউনূসকে বিদেশে পুরস্কার নিতে ব্যস্ত থাকতে দেখা যায়।”

    সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এবং আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এডভোকেট বলরাম পোদ্দার সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন। প্রতিমন্ত্রী নাহিদ খান তার বক্তৃতায় জাতির পিতা বঙ্গবন্ধুর পরম আত্মত্যাগী জীবনের ওপর সংক্ষেপে আলোকপাত করেন।

    ঢাকার সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে ও স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান ও  সম্পাদক শাহাদাত হোসেন টয়েলের পরিচালনায় স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, ইসলামী চিন্তাবিদ শাইখ আকরামুজ্জামান মাদানী, যুবলীগ নেতা মানিক লাল ঘোষ, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ সভায় বক্তব্য দেন।

    আলোচনা শেষে বঙ্গবন্ধু ও সকল শহীদের আত্মার শান্তি এবং দেশ ও মানুষের কল্যাণ প্রার্থনা করে মুনাজাত পরিচালিত হয়।

  • নির্বাচন বর্জনকারীরা নতুন করে ষড়যন্ত্র করছে: সেতুমন্ত্রী

    নির্বাচন বর্জনকারীরা নতুন করে ষড়যন্ত্র করছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১৩ জানুয়ারি, ২০২৪: নির্বাচন বর্জনকারীরা নতুন করে ষড়যন্ত্র করছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “নির্বাচন বর্জনকারীরা এখনো কিছু হটেননি, তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। ”

    আজ শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি৷

    সেতুমন্ত্রী বলেন, “আজকে তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। এ সরকার যেন থাকতে না পারে। তারা আশা করছেন কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা দেশে আসবে। কিন্তু শেখ হাসিনা ভিসা বিধি নিষেধের কোনো পরোয়া করেন না।”

    তিনি আরো বলেন, “আওয়ামী লীগ রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে চায়। কিন্তু বিরোধীরা রাজনীতিতে সহিংসতা ও সন্ত্রাসের উপাদান যুক্ত করলে যা করণীয় সবই করা হবে।”