www.HelloBangla.News – জাতীয় – ৩১ ডিসেম্বর, ২০২৩: মেট্রোরেল রাজধানীবাসীর জীবনের গতি নিয়ে এসেছে। দিয়াবাড়ি থেকে মতিঝিল এই রুটের গণপরিবহনের যাত্রীদের এখন ঘন্টার পর ঘন্টা রাস্তায় অপেক্ষা করতে হয়েনা। মেট্রোরেল খুব সহজে অল্প সময়ে পৌঁছে দিচ্ছে গন্তব্যে। প্রাথমিক পর্যায়ে সব স্ট্রেশন চালু করা সম্ভব হয়নি।
মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশনের মধ্যে দিয়ে খুলেছে আগারগাঁও-মতিঝিল অংশের সব স্টেশন।
আজ রবিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টা থেকে মেট্রোরেলের এই দুই স্টেশনে যাত্রী চলাচল শুরু করে।
এর মাধ্যমে এমআরটি ৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই চালু হলো।
এর আগে ১৩ ডিসেম্বর থেকে ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি চালু হয়। বছরের শেষ দিনে চালু হলো আরও দুটি স্টেশন।
আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল খোলা থাকবে। আর উত্তরা- আগারগাঁও অংশে ট্রেন চলছে সকাল সাড়ে সাতটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি), ৩১ ডিসেম্বর থার্টিফার্স্ট নাইটে এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে মেট্রোরেলের রুট অ্যালাইনমেন্টের এক কিলোমিটারের মধ্যে ফানুস না ওড়ানোর জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।










