বাংলাদেশর সঙ্গে নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত - খেলাধুলা - ২৯ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত - খেলাধুলা - ২৯ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ২৯ ডিসেম্বর, ২০২৩: মাউন্ট মুঙ্গানুইতে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে রয়েছে।তবে বাংলাদেশের সামনে সিরিজ জয়ের আশা থাকলেও নিউজিল্যান্ড সিরিজ জিততে পরবেনা। কেননা শেষ ম্যাচে জিতলেও সিরিজ ড্র হবে।

১১ ওভারে ২ উইকেটে কিউইরা ৭২ তোলার পর নেমেছিল বৃষ্টি। রানরেট ছিল ৬.৫৪। ফলে বাংলাদেশের সামনে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে মোটামুটি সহজ লক্ষ্য পাওয়ার সম্ভাবনা ছিল। ১০ ওভারে ৮৫ রান কিংবা নিদেনপক্ষে ৫ ওভার করা গেলেও ৪৬ তাড়া করার সুযোগ ছিল টাইগারদের।

এর আগে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করতে নামা স্বাগতিকদের ওপেনার ফিন অ্যালেনকে দ্বিতীয় ওভারেই বিদায় করেন শরিফুল ইসলাম। ২ রান করে সাজঘরে ফেরেন তিনি।

আরেক ওপেনার টিম সেইফার্ট শুরু করেন আগ্রাসী ব্যাটিং। ফিফটির দিকে এগোতে থাকা এই ব্যাটারকে ফেরান তানজিম হাসান সাকিব। তার বলে বড় শটের চেষ্টায় হাওয়ায় ভাসিয়ে দেন সেইফার্ট। মিডঅফ থেকে বাম দিকে অনেকটা পথ দৌড়ে তালুবন্দি করেন শান্ত। ৬ চার ও ১ ছক্কায় ২৩ বলে ৪৩ রান করে বিদায় নিলেন কিউই ব্যাটার।

পূর্ববর্তী যারা সাংবাদিকদের পিটিয়েছে তাদের শাস্তি অবধারিত: প্রধানমন্ত্রী
পরবর্তী নির্বাচনে থাকবে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি