জোটগতভাবেই আমরা নির্বাচন করবো: তথ্যমন্ত্রী

‘জোটগতভাবেই নির্বাচন করবো তথ্যমন্ত্রী - জাতীয় - ৫ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)
‘জোটগতভাবেই নির্বাচন করবো তথ্যমন্ত্রী - জাতীয় - ৫ ডিসেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ৫ ডিসেম্বর, ২০২৩: জোটগতভাবেই আমরা নির্বাচন করবো, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, প্রথমমতো আমাদের সিদ্ধান্ত, জোটগতভাবেই আমরা নির্বাচন করবো। আর নির্বাচনে আসল সমঝোতা করার এখনো অনেক সময় আছে। মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে, প্রত্যাহারের এখনো অনেক সময় আছে। সুতরাং বরাবরের মতোই আমরা একটি সমঝোতায় উপনীত হবো।’

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তর (পিআইডি) সম্মেলন কক্ষে বরেণ্য রাজনীতিক হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৬০তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে আহমেদ ফিরোজ গ্রন্থিত ‘সোহরাওয়ার্দী’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও মতবিনিময়ে তিনি এমন মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শরিকদের মধ্যে যারা নির্বাচিত হওয়ার যোগ্য, তাদের ক্ষেত্রে অবশ্যই সমঝোতা করা হবে’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সবসময়ই শরিকরা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেজন্যই জোটগতভাবে এবারেও নির্বাচন করছি। এককভাবে নির্বাচন করার শক্তি, ক্ষমতা ও সামর্থ্য আমাদের আছে। কিন্তু শরিকদের গুরুত্ব দেওয়া হয় বিধায় জোটগতভাবে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি।’

শরিকদের কতগুলো আসন দেওয়া হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেটি সমঝোতায় উপনীত হলে বলা যাবে, তার আগে বলা যাবে না।’

জাতীয় পার্টি প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, ‘জাতীয় পার্টি প্রায় তিনশ আসনে মনোনয়ন দিয়েছে। এজন্য জাতীয় পার্টিকে অভিনন্দন জানাই। ২০০৮ সালে জাতীয় পার্টির সঙ্গে আমরা মহাজোটগতভাবে নির্বাচন করেছি। গতবার আমাদের সঙ্গে স্ট্র্যাটেজিক্যাল (কৌশলগত) জোট ছিল, এবারও সেটা হওয়ার সম্ভাবনা আছে।’

পূর্ববর্তী হিন্দি সিরিয়াল ‘সিআইডি’র ফ্রেডির মৃত্যু
পরবর্তী আওয়ামী লীগের ১০ ডিসেম্বরের সমাবেশ হচ্ছে না: সেতুমন্ত্রী