www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৩ নভেম্বর, ২০২৩: যুদ্ধবিরতির একটি চুক্তিতে পৌঁছার পরও ইসরাইল গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে। এই বোমা হামলায় গাজায় একই পরিবারের ৫২ সদস্যের প্রাণ গেছে। বিষয়টি জানিয়েছেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী ।
আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হতে পারে এমন একটি যুদ্ধবিরতির একটি চুক্তিতে পৌঁছার পরও ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বোমাবর্ষণ অব্যাহত রাখার ঘটনাটি উদ্বেগের।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি বুধবার লন্ডন সফরে গিয়ে বলেছেন, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে এক পরিবারের ৫২ জন সদস্য নিহত হয়েছেন।
তিনি বলেন, ‘শুধু আজ সকালেই জাবালিয়ায় কাদুরা পরিবারের ৫২ জন একেবারে শেষ হয়ে গেছেন, মারা গেছেন। দাদার প্রজন্ম থেকে নাতি, পুরোপুরি শেষ করে দিয়েছে।’
দক্ষিণ গাজা থেকে আল জাজিরার তারেক আবু আজুম জানান, বুধবার ভারী হামলা অব্যাহত ছিল।
ইসরায়েলি হামলায় খান ইউনিসের একটি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হওয়ার পর তিনি বলেন, ‘এসব এলাকাকে উত্তরাঞ্চল থেকে পালিয়ে যাওয়ার জন্য ‘নিরাপদ স্থান’ হিসেবে বিবেচনা করা হয়।’
কিন্তু এসব এলাকাতেও একই মাত্রায় ইসরায়েলি বোমা হামলা হচ্ছে, বলেন তিনি।
এদিকে ইইউ প্রধান উরসুলা ভন ডার লেইন বুধবার বলেছেন, ইসরায়েল-হামাস জিম্মি মুক্তির অধীনে চার দিনের একটি মানবিক যুদ্ধ বিরতি ঘোষণার পর তিনি তার ইউরোপীয় কমিশনকে গাজায় ত্রাণ বিতরণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা তাস জানিয়েছেন ইসরায়েল এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে চার দিনের মানবিক বিরতিতে সমঝোতাকে স্বাগত জাবায় তার দেশ।










