বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে ভারত

টস হেরে ব্যাটিং করছে ভারত - খেলাধুলা - ১৯ - নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)
টস হেরে ব্যাটিং করছে ভারত - খেলাধুলা - ১৯ - নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ১৯ নভেম্বর, ২০২৩: আজ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। প্রায় দেড় মাসের অপেক্ষার পর আজ জানা যাবে কার হাতে উঠবে চ্যাম্পিয়ন ট্রফি । খেলা শেষে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দেখা মিলবে বিশ্বকাপ জয়ের উৎসব। সেটা হতে পারে অস্ট্রেলিয়া কিংবা স্বাগতিক ভারত ।এর আগে লিগ পর্বে ভারত হারিয়েছিলো অস্ট্রেলিয়াকে।ভারত দশ ম্যাচ খেলে দশটিতেই জিতেছে।অপরদিকি অস্ট্রেলিয়া প্রথম দিকে খুব একটা সুবিধা করতে না পারলেও পরে টিম স্পিট খুজে পেয়েছে।প্রতিটি খেলায় দলিয় শক্তিমত্তার পরিচয় দিয়েছে।এর আগে এই দুইদল একবার বিশ্বকাপের ফাইনালে খেলে। সেবার ভারত দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়ার সামনে। তবে এবার ভারতের মাটিতেই খেলা এবং ভারত একটি শক্তিশালী দল। তবে আশা করা যাচ্ছে ফাইনাল খেলাটি বেশ উপভোগ্য হবে।

দিনটি স্মরণীয় করে রাখার জন্য প্রথম ধাপ পেরিয়েছে দুই দলই। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর সেই একাদশ নিয়েই আজ খেলছে তার। একাদশে পরিবর্তন আনেনি ভারতও।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

পূর্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত
পরবর্তী উৎসবের আমেজে দ্বিতীয় দিনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু