১৩০ টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

১৩০ টি পোশাক কারখানা বন্ধ - জাতীয় - ১১ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)
১৩০ টি পোশাক কারখানা বন্ধ - জাতীয় - ১১ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ১১ নভেম্বর, ২০২৩: বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনে গত কয়েকদিন ধরেই সাভার, আশুলিয়া এলাকা বেশ উত্তপ্ত ছিলো। মজুরি বৃদ্ধির পরও শ্রমিকদের একটি অংশের আন্দোলন চালিয়ে যায়। এইর জেরে সাভার, আশুলিয়া ও ধামরাই মিলে প্রায় ১৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ শনিবার (১১ নভেম্বর) কারখানার শ্রমিকরা সকালে এসে আবার যার যার বাসায় চলে গেছেন। আশুলিয়া শিল্পায়ন পুলিশ-১ এর সূত্র এ তথ্য জানিয়েছে। তবে এসব অঞ্চলে শান্ত পরিবেশ বিরাজ করছে।

পুলিশ জানয়েছে, যেসব কারখানা শ্রমিকরা কাজ করতে আগ্রহী সেগুলোতে কাজ চলছে৷ তাদের কাজ চলমান থাকবে। তবে বেশ কয়েকটি ফ্যাক্টরি বন্ধ। এসব কারখানার শ্রমিকরা চলে যায় এবং বিভিন্ন উচ্ছৃঙ্খলতা প্রকাশ করে। এমন ১০০ কারখানা তারা অনির্দিষ্ট কালের জন্য শ্রম আইনে ১৩ এর ১ ধারায় বন্ধ রয়েছে।

সাভার, আশুলিয়া ও ধামরাই মিলে এখানে ১৭৯২ টি কারখানার ভেতর ১৩০ টি কারখানা বন্ধ রয়েছে। এরমধ্যে কিছু কিছু কারখানা সাধারণ ছুটি ছিলো এগুলো আগামীকাল খুলে দেবে।

পূর্ববর্তী বায়ুদূষণে বিশ্বের ১০৯টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়
পরবর্তী চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী