অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে আফগানিস্তান

টস জিতে ব্যাটিং করছে আফগানিস্তান - খেলাধুলা - ৭ নভেম্বর ২০২৩
টস জিতে ব্যাটিং করছে আফগানিস্তান - খেলাধুলা - ৭ নভেম্বর ২০২৩

www.HelloBangla.News – খেলাধুলা – ৭ নভেম্বর, ২০২৩: বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া হেরে যায় ভারতের কাছে। তারপর একসময় মনে হয়ছিলো হয়তো দলটি সেমিফাইনালে যেতে পারবেনা। কিন্তু আস্তে আস্তে দলটি ভারতের আবহাওয়া ও মাঠের সঙ্গে খাপ খাইয়ে নেয় । আজ আফগানিস্তানের বিপক্ষে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করবে অস্ট্রেলিয়া। তবে আফগানিস্তানি ইতোমধ্যে তাদের যোগ্যতার প্রমান দিয়েছে। যে কোন দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে দলটি। সেমিফাইনাল খেলার ভালো সুযোগ আছে তাদেরও।

আজ মঙ্গলবার ( ৭ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান। জয়ের ধারা ধরে রাখতে একাদশে একটি পরিবর্তন এনেছে তারা। ফজলহক ফারুকির জায়গায় খেলছেন নাভিন উল হক। অন্যদিকে অজি একাদশে এসেছে দুটি বদল। স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিনের পরিবর্তে সুযোগ পেয়েছেন মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল।

অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মার্নাস লাবুশেন, মার্কাস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, ইকরাম আলীখিল, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, নাভিন উল হক।

পূর্ববর্তী প্রধানমন্ত্রী ওমরাহ পালন করলেন
পরবর্তী ঘটনাবহুল ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ