দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত

টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত - খেলাধুলা - ৫ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)
টস জিতে ব্যাটিং নিয়েছে ভারত - খেলাধুলা - ৫ নভেম্বর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা –  ৫ নভেম্বর, ২০২৩: ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে ভারত এখনও অপরাজিত আছে। দক্ষিণ আফ্রিকা একটি ম্যাচে হেরেছে। দুই দল ইতিমধ্যে নিজেদের যোগ্যতা প্রমান করেছে। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে গিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি দিক্ষণ আফ্রিকা।

২০২৩ বিশ্বকাপে আজ কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। স্বাগতিকদের একাদশেও কোনো পরিবর্তন আনা হয়নি। তবে দক্ষিণ আফ্রিকার একাদশে একটি পরিবর্তন এসেছে। পেসার জেরাল্ড কোয়েটজির জায়গায় এসেছেন স্পিনার তাবরেজ শামসি।

এখন পর্যন্ত ৭ ম্যাচের সবগুলো জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে ভারত। ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। দুই দলই আছে দুর্দান্ত ফর্মে। আজকের ম্যাচটি তাই শীর্ষ দুই দলের শক্তিমত্তা জাহিরের লড়াইও।

দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়েনসেন, কেশব মহারাজ, তাবরেজ শামসি, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

পূর্ববর্তী গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়িয়েছে
পরবর্তী নিউজিল্যান্ডকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান