তফসিল ঘোষণার পর এই সরকার নির্বাচনকালীন সরকার: আইনমন্ত্রী

এই সরকার নির্বাচনকালীন সরকার আইনমন্ত্রী - জাতীয় - ২৬ অক্টোবর ২০২৩ (ফাইল ছবি)
এই সরকার নির্বাচনকালীন সরকার আইনমন্ত্রী - জাতীয় - ২৬ অক্টোবর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২৬ অক্টোবর, ২০২৩: আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করবে, তখন থেকে এই সরকার নির্বাচনকালীন সরকার ।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

আগামী নভেম্বর মাঝামাঝি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচনকালীন সরকারের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, যখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে, তখন থেকে এই সরকার নির্বাচনকালীন সরকার।

বিএনপি-জামায়াত প্রতিবার নির্বাচন নষ্ট করার চেষ্টা করেছে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রভিশন ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই।

আনসারকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হচ্ছে কি না— এ বিষয়ে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন যে এ সব কোনো ক্ষমতা আনসারকে দেওয়া হচ্ছে না। এই আইনটা নিয়ে যেসব বিষয়ে প্রশ্ন ছিল, সেই সব ব্যাপার দেখা হয়েছে। তদন্তের কথা বলা হয়েছে, পুলিশ বাহিনীর বক্তব্যগুলো প্রাধান্য দিয়ে এই আইনটা পাস হবে।

পূর্ববর্তী জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে সাহায্য করবে যুক্তরাষ্ট্র
পরবর্তী আমাদের অবশ্যই যুদ্ধ, সংঘাত ও অস্ত্র প্রতিযোগিতার অবসান ঘটাতে হবে: প্রধানমন্ত্রী