বিএনপির নেতারা সত্য কথা বলার মানসিকতা হারিয়ে ফেলেছেন: সেতুমন্ত্রী

বিএনপির নেতারা মিথ্যাচার করছে সেতুমন্ত্রী - রাজনীতি - ২০ অক্টোবর ২০২৩ (ফাইল ছবি)
বিএনপির নেতারা মিথ্যাচার করছে সেতুমন্ত্রী - রাজনীতি - ২০ অক্টোবর ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – রাজনীতি – ২০ অক্টোবর, ২০২৩: বিএনপির নেতারা মিত্যাচার করছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি নেতারা সকালে ঘুম থেকে উঠে মিথ্যাচার শুরু করেন, সত্য কথা বলার মানসিকতা তারা হারিয়ে ফেলেছেন। তাদের কোনো শুভবোধ নেই।.

আজ শুক্রবার (২০ অক্টোবর) সকালে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, গত ১০ ডিসেম্বর তাদের যেতে হয়েছিল গোলাপবাগের গরুহাটে, ২৮ অক্টোবর কোথায় যাবে সেটাই দেখার বিষয়।

সেতুমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে বিএনপি। যার উদাহরণ ২০০১ ও ২০০৬। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাংলাদেশে আর করার সুযোগ নেই। আদালত বাস্তবসম্মত ব্যবস্থা নিয়েছেন। তত্ত্বাবধায়ক ফিরিয়ে এনে ২০০১ এবং ২০০৬ এর পরিস্থিতির মতো আবার পুনরাভিত্তি বাংলাদেশ হবে না।

পূর্ববর্তী যারা বাংলাদেশ সৃষ্টিতে বিরোধিতা করেছিল তারাই গুজব ছড়ায়: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী আবার পেছাল আগারগাঁও-মতিঝিল মেট্রোরেল উদ্বোধনের তারিখ