এশিয়া কাপে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ

ব্যাটিং নিয়েছে বাংলাদেশ - খেলাধুলা - ৩১ আগস্ট ২০২৩ (ফাইল ছবি)
ব্যাটিং নিয়েছে বাংলাদেশ - খেলাধুলা - ৩১ আগস্ট ২০২৩ (ফাইল ছবি)

www.HelloBangla.News – খেলাধুলা – ৩১ আগস্ট, ২০২৩ : এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। গতকাল ৩০ আগস্ট থেকে শুরু হয়েছে এশিয়া কাপ। গতকাল পাকিস্তান সহজে হারায় নেপালকে। নানা ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু হয়েছে। দলের নিয়মিত অধিনায়ক ও নির্ভরযোগ্য ব্যাসটম্যান তামিম ইনজুরির কারণে দলে নেই। অপর দিকে আর অসুস্থ থাকার কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেছে লিটন দাশ। তার পরেও বাংলাদেশকে নিয়ে অনেক আশা বিক্রেক বোদ্ধাদের।
বাংলাদেশের পক্ষে এ ম্যাচে অভিষেক হচ্ছে উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিমের।
গত কয়েক বছরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লড়াই বেশ উত্তাপ ছড়িয়েছে। দুই দলের এই লড়াইকে অনেকে ‘দ্বৈরথ’ হিসেবেও দাঁড় করিয়েছেন। যদিও ম্যাচের আগের দিন দু দলের অধিনায়কই বলেছেন উল্টো কথা।
এখন পর্যন্ত এশিয়া কাপে ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। জয়ের পাল্লাটা লঙ্কানদেরই ভারি, ১২ ম্যাচে জিতেছে তারা। যদিও বাংলাদেশের তিন জয় এসেছে শেষ ম্যাচে। ওয়ানডেতে এখন অবধি ৫১ বারের দেখায় ৪০টি জিতেছে শ্রীলঙ্কা, টাইগারদের জয় নয়টিতে।
শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হচ্ছে তানজিদ হাসান তামিমের। ওয়ানডেতে বাংলাদেশের ১৪৩তম ক্রিকেটার এই উদ্বোধনী ব্যাটার। শেষ মুহূর্তে এনামুল হক বিজয়কে উড়িয়ে নিলেও নাঈম শেখের ওপরই আস্থা রেখেছে বাংলাদেশ।
লঙ্কানদের বিপক্ষে তিন পেসারের সঙ্গে সমান সংখ্যক স্পিনার নিয়ে নামছে বাংলাদেশ। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজের সঙ্গে রয়েছেন শেখ মেহেদী হাসান।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের অপর ম্যাচটি আফগানিস্তানের বিপক্ষে।

পূর্ববর্তী লন্ডনে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে রবার্ট পিটেনজারের বৈঠক
পরবর্তী বিশ্বের অনেক দেশ বাংলাদেশে তাঁদের তাবেদার সরকার চায়: প্রধানমন্ত্রী