কাজী শাহেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কাজী শাহেদের মৃত্যুতে প্রদানমন্ত্রীর শোক - জাতীয় - ২৯ আগস্ট ২০২৩(ফাইল ছবি)
কাজী শাহেদের মৃত্যুতে প্রদানমন্ত্রীর শোক - জাতীয় - ২৯ আগস্ট ২০২৩(ফাইল ছবি)

www.HelloBangla.News – জাতীয় – ২৯ আগস্ট, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল সোমবার (২৮ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাজী শাহেদ আহমেদ। তাঁর মেজো ছেলে কাজী আনিস আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
কাজী শাহেদ আহমেদের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী আমিনা আহমেদ বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী।
কাজী শাহেদ আহমেদ ১৯৪০ সালের ৭ নভেম্বর যশোরে জন্মগ্রহণ করেন।
ইঞ্জিনিয়ারিং পাসের পর তিনি ১৪ বছর সেনাবাহিনীতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির প্রতিষ্ঠাকালীন প্লাটুন কমান্ডারদের একজন তিনি।
আজকের বাংলাদেশে প্রকাশিত পত্রিকায় যে আধুনিকতার উপস্থিতি, তার শুরুই হয়েছিল কাজী শাহেদ আহমেদের সম্পাদনায় প্রকাশিত ‘আজকের কাগজ’ পত্রিকার হাত ধরে, যা তৎকালীন মুক্তমত ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নেও অগ্রণী ভূমিকা পালন করেছে।
সূত্র: বাসস

পূর্ববর্তী কাজী শাহেদের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
পরবর্তী কাজী শাহেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক