পারমাণবিক অস্ত্র তৈরি না করা নিশ্চিত করতে হবে: মিখাইল গালুজিন

পারমাণবিক অস্ত্র তৈরি না করা নিশ্চয়তা চান মিখাইল - আন্তর্জাতিক - ১১ আগস্ট ২০২৩
পারমাণবিক অস্ত্র তৈরি না করা নিশ্চয়তা চান মিখাইল - আন্তর্জাতিক - ১১ আগস্ট ২০২৩

www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১১ আগস্ট, ২০২৩ : পারমাণবিক অস্ত্র তৈরি না করা নিশ্চিত করতে হবে, বলে জানিয়েছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন ।

এসময় তিনি আরও বলেন, কিয়েভ শত্রুতা এবং সন্ত্রাসী হামলা বন্ধ করলে ইউক্রেন সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধান সম্ভব। গতকাল বৃহস্পতিবার এক বার্তা সংস্থাকে তিনি এই কথা বলেন।

রাশিয়ার সেই বার্তা সংস্থাকে তিনি বলেন, ‘কে দেওয়া এক সাক্ষাতকারে গালুজিন বলেন, ‘আমাদের পক্ষ থেকে আমরা আমাদের নীতিগত অবস্থান রেখেছি যে একটি ব্যাপক, টেকসই এবং ন্যায্য নিষ্পত্তি তখনই সম্ভব যখন কিয়েভ সরকার শত্রুতা এবং সন্ত্রাসী হামলা বন্ধ করবে।’

তিনি আরও বলেন, ‘এ যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য ইউক্রেনের পশ্চিমা মিত্র দেশগুলোকেও কিয়েভের বাহিনীকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে।’

রাশিয়ার এই কূটনীতিক বলেন, ‘এ সংঘাতের সমাধানে পৌঁছাতে ইউক্রেনের সার্বভৌমত্বের মূল ভিত্তি নিরপেক্ষতা, কোন জোটে যোগ না দেওয়া এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করা নিশ্চিত করতে হবে।’

সূত্র : বাসস

পূর্ববর্তী রান্না – আচারি বিফ
পরবর্তী গণতন্ত্রের পথে হাঁটলেই বিএনপির লাভ: তথ্যমন্ত্রী