‘দ্য হার্ট অফ স্টোন’ ছবির মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন আলিয়া

‘দ্য হার্ট অফ স্টোন’ ছবির মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন আলিয়া

হ্যালো বাংলা ডেস্ক:  হলিউডের ‘দ্য হার্ট অফ স্টোন’ ছবিতে এবার দেখা যাবে বলিউডের আলিয়া ভাটকে। সেখানে তার সহ-অভিনেতা ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট এবং ‘ফিফটি শেডস’ খ্যাত জেমি ডরনান।

১১ বছর আগে কর্ণ জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবিতে বলিউডে অভিষেক আলিায়া ভাটের । তার পর গত এক দশক ধরে নিজেকে একাধিক বার প্রমাণ করেছেন মহেশ-কন্যা। ‘টু স্টেটস’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’এর মতো ছবির পাশাপাশি ‘হাইওয়ে’, ‘উড়তা পঞ্জাব’, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ এর মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজের জাত চিনিয়েছেন আলিয়া। বলিপাড়ার পর এ বার হলিউডে পা রাখছেনি তিনি। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম হলিউড ছবি, ‘দ্য হার্ট অফ স্টোন’। ছবিতে গ্যাল গ্যাডোট, জেমি ডরনানের মতো হলিউড তারকাদের সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে আলিয়াকে। সম্প্রতি মুক্তি পেল সেই ছবির প্রথম প্রচার ঝলক।

‘সিটাডেল’-এ যেমন ‘অজ় কি’র খোঁজে বেরিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া ও রিচার্ড ম্যাডেন অভিনীত চরিত্র নাদিয়া ও মেসন, তেমনই ‘দ্য হার্ট অফ স্টোন’-এও ‘হার্ট’-এর খোঁজে ছুটছেন গাল গ্যাডোট তথা র‌্যাচেন স্টোন। ট্রেলার অনুযায়ী সেই খোঁজেই বাধ সেধেছেন আলিয়া ভাট তথা কেয়া ধওয়ান। হলিউডের প্রথম ছবিতেই খলনায়িকার চরিত্রে দেখা যেতে চলেছে আলিয়াকে। ছবির ট্রেলারে খুব একটা বেশি সময় পাননি আলিয়া। তবে, ওই কয়েক মুহূর্তেই আলিয়ার চোখেমুখে দেখা গিয়েছে ক্রূর হাসির ঝলক। তবে ট্রেলার দেখে অনুরাগীদের প্রশ্ন, ছবিতে কি আদৌ গুরুত্ব পাবেন আলিয়া?

আগামী ১১ আগস্ট এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘দ্য হার্ট অফ স্টোন’। সম্প্রতি ব্রাজিলে ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবির বাকি তারকাদের সঙ্গে সেখানে আলিয়াও উপস্থিত ছিলেন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

পূর্ববর্তী ইন্টার মিয়ামি ছেড়ে বেকহ্যাম পুত্র রোমিও এখন ব্রেন্টফোর্ড ‘বি’ দলে
পরবর্তী পৃথিবীর গভীরে আছে এভারেস্টের চেয়ে চারগুণ উঁচু পর্বতমালা