উপকরণ: ৪০০ গ্রাম গরুর মাংস ১/২ ইঞ্চি স্লাইস করে কাটা, ২ টেবিল চামচ তেল, ১টি লাল পেঁয়াজ-স্লাইস করে কাটা, ১ চামচ-আদা মিহি কুচি, ২টি রসুনের কোয়া, ২টি শুকনো লাল মরিচ কয়েক টুকরা, ১ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার (কর্নস্টার্চ), ১ টেবিল চামচ পানির সাথে মেশানো কর্নফ্লাওয়ার, ১ টি ক্যাপসিকাম স্লাইস করে কাটা, পুদিনা পাতা-পরিমান মতো।

মেরিনেট এর জন্য উপকরণ:
১ টেবিল চামচ সয়া সস, ১/২ চা চামচ বেকিং সোডা, ৩ চা চামচ কর্ন ফ্লাওয়ার।
সস তৈরী উপকরণ:
১/৪ কাপ সয়া সস, ১/৪কাপ মুরগির স্টক, ৩ টেবিল চামচ চিনি।
প্রণালি : ধাপ- ১:
মেরিনেট উপাদানের সাথে স্টক একত্রিত করে মাখিয়ে রাখতে হবে।
ধাপ-২: সসের জন্য উপাদানগুলি একত্রিত করুন।
ধাপ-৩: উচ্চ তাপে একটি কড়াই বা ফ্রাইং প্যানে তেল গরম করুন। গরুর মাংস যোগ করুন এবং রান্না করুন, ভাজুন, প্রায় ২ মিনিটের মত বা সিদ্ধ হওয়া পর্যন্ত। গরুর মাংস একটি বড় প্লেটে তুলে রাখুন।
ধাপ -৪: একই প্যানে পেঁয়াজ দিয়ে দিন, আদা, রসুন এবং মরিচ দিন। প্রায় এক মিনিটের মত ভাজুন। তারপর সস যোগ করুন। আধা মিনিট রান্না করুন। তারপর কর্ন ফ্লাওয়ার মিশ্রণ যোগ করুন এবং ঘন হওয়া পর্যন্ত আঁচে রাখুন। স্প্রিং অনিয়ন সহ গরুর মাংস আবার সসে যোগ করুন এবং ভালভাবে মিশিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন মংগোলিয়ান বীফ।
রেসিপি দিয়েছেন: সাকিবা বিনতে আলী।










