‘থালাভিয়ার ১৭০’ ছবিতে ৩২ বছর পর আবার একসঙ্গে অমিতাভ ও রজনীকান্ত

‘থালাভিয়ার ১৭০’ ছবিতে ৩২ বছর পর আবার একসঙ্গে অমিতাভ ও রজনীকান্ত

হ্যালো বাংলা ডেস্ক: আজ থেকে ৩২ বছর আগে অমিতাভ বচ্চন ও রজনীকান্তকে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে। সেই সময় তাঁরা অভিনয় করেছিলেন ‘হম’, ‘অন্ধা কানুন’ এবং ‘গ্রেফতার’ ছবিতে। এখন ব্যস্ততার তু্ঙ্গে এই দুই অভিনেতা। তার পরেও হাতের কাজ শেষ করে একসঙ্গে অভিনয় শুরু করবেন। যে ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যাবে তার নাম ‘থালাভিয়ার ১৭০’।

ভারতের চিত্রজগের আকাশে দুই সফল তারাকা বলিউডের অমিতাভ ও দক্ষিণের রজনীকান্ত। আবারও বড় পর্দায় দর্শকের হৃদয়ে জোয়ার আনবেন দুই ইন্ডাস্ট্রিরির এই দুই তারকা। বয়স হয়েছে, তবু ক্লান্তি নেই অমিতাভ কিংবা রজনীর। অপর দিকে এই সুপারস্টার একসঙ্গে হওয়াতে ইতিমধ্যে সাজ সাজ রব পড়ে গেছে বলিউড চলচ্চিত্র মহলে।

সদ্য ‘জেলার’ ছবির কাজ শেষ করেছেন রজনীকান্ত। এখন মনোনিবেশ করেছেন ‘লাল সালাম’ ছবির কাজে। এর পরই দক্ষিণের তারকা কাজ শুরু করবেন অমিতাভের সঙ্গে। ছবিটি পরিচালনা করবেন ‘জয় ভীম’-এর পরিচালক টিজে জ্ঞানাভেল। বিভিন্ন ভাষায় ছবিটি ডাব করা হবে। এটি হতে চলেছে রজনীকান্তের ১৭০তম ছবি, তাই তাঁর প্রতি সম্মান জানিয়েই ছবির এমন নামকরণ।

শোনা যাচ্ছে, অমিতাভের চরিত্রটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ‘থালাভিয়ার ১৭০’-তে। ছবিটির কাজ কবে থেকে শুরু হবে, সে কথা অবশ্য নির্দিষ্ট করে জানাননি নির্মাতারা। শোনা যাচ্ছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছবির শুটিং আরম্ভ হবে।

নায়ক অমিতাভকে শীঘ্রই আবার দেখা যাবে দীপিকা পাড়ুকোনের সঙ্গে, ‘প্রোজেক্ট কে’ নামের তেলুগু ছবিতে। এ ছাড়াও অমিতাভ কাজ করছেন ঋভু দাশগুপ্তের পরবর্তী ছবি ‘সেকশন ৮৪’-তে। আশা করা যাচ্ছে তার পরই যোগ দেবেন ‘থালাভিয়ার ১৭০’-এর সেটে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

পূর্ববর্তী ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিটে যোগ দিতে সুইজারল্যান্ডের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পরবর্তী রপ্তানী করে চলতি অর্থ বছরে বাংলাদেশ ৪ লাখ ১৩ হাজার ৩৯০ কোটি ৫ লাখ টাকা বৈদেশিক মুদ্রা আয় করেছে: বাণিজ্য মন্ত্রী