উপকরণ:
ছোট টুকরো করা গরুর মাংস-৫০০ গ্রাম, ৪/৫ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখা ছোলার ডাল-১০০ গ্রাম, আাদা কুচি-২ টেবিল চামচ, রসুন কোয়া-১০/১২ টি, শুকনো মরিচ-৪/৫টি, পেঁয়াজ কুচি-১/২ কাপ, পেয়াজ বেরেস্তা-১/২ কাপ, ধনে গুঁড়া-১/২টেবিল চামচ
জিরা গুড়া-১/২ টেবিল চামচ, গরম মশলা গুড়া -১/২ চা চামচ, হলুদ গুড়া-১/২ চা চামচ, ধনে পাতা কুচি-১/২ কাপ, পুদিনা পাতা কুচি-১টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি স্বাদমত, লবণ-স্বাদমত, ডিম -১টি, তেল-ভাজার জন্য ।
প্রনালি:
ভেজানো ছোলার ডাল, মাংস, শুকনো মরিচ,আদা কুচি ও রসুন কোয়া, পেঁয়াজ কুচি, লবন দিয়ে ভালভাবে সিদ্ধ করে পাটায় অথবা ব্লেন্ডারে বেটে নিন মিহি করে। এরপর একে একে বাকী সব উপকরণ দিয়ে একসাথে খুব ভালভাবে মেখে নিতে হবে৷ হাতের তালুতে একটু তেল মেখে গোল করে অথবা ইচ্ছেমত শেপ এ কাবাব তৈরী করে নিন৷ এবার তেল গরম করে লালচে করে ভেজে নিলেই হয়ে গেলো মজার স্বাদের শামি কাবাব। পরিবেশন করতে পারেন, রুটি, পরোটা বা খিচুরি ও পোলাও এর সাথে। শুধু খেতেও দারুণ লাগে।
রেসিপি দিয়েছেন: আইরীন রহমান










